চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের মামলায় মাহমুদুর রহমান ৫ দিনের রিমান্ডে

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৫:১৬ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপরহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলায় আরেক সাংবাদিক শফিক রেহমানকে দু’ দফায় ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

গত ১৮ এপ্রিল সোমবার ঢাকা সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হাসান আরাফাত মাহমুদুর রহমানকে রিমান্ডের আবেদন করেন। আজ এ আবেদনের শুনানির দিন ঠিক করা হয়। এর আগে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পরে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদেও জন্য পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

আবেদন মামলাটির তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় শফিক রেহমান ছাড়াও মাহমুদুর রহমান সম্পৃক্ত আছেন এমন তথ্য প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতার দেখানোর জন্য  আবেদন করা হয়েছে।

২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। কারাগারে থাকাকালীন ২০১৫ সালের ১৩ আগস্ট বিশেষ জজ আদালত সম্পদের হিসাব দাখিল না করার এ মামলায় তার তিন বছর কারাদণ্ড হয়।

এছাড়াও তার বিরুদ্ধে বর্তমানে ৭৩টি মামলা রয়েছে। যার মধ্যে ৭১টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

Reneta

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় এই মামলা হয়।

গত ১৬ এপ্রিল এই মামলায় বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। একই মামলায় সাংবাদিক শফিক রহমানকে দু দফায় ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT