চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে মিয়ানমার বাহিনীর ধৃষ্টতা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪০ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

রোহিঙ্গা সংকট সমাধান ও জাতিগত নিধনযজ্ঞের শিকার জনগোষ্ঠীর বিচার প্রাপ্তির লক্ষ্যে আন্তর্জাতিক আদালতের আইনজীবীরা যখন অন্য কোন দেশ বিশেষ করে বাংলাদেশে আদালত স্থানান্তরের নজিরবিহীন আবেদন করেছেন, তখন সীমান্তে সেনাসমাবেশের মাধ্যমে অপতৎপরতা শুরু করেছে মিয়ানমার।

শুক্রবার হাজার খানেক বর্মী সেনা টেকনাফ সীমান্তে ৩টি পয়েন্টে টহল দিয়ে উত্তেজনাপূর্ণ রাখাইনে প্রবেশ করে। সেনাদের সন্দেহজনক ওই মুভমেন্টকে শান্ত সীমান্ত অশান্ত করা এবং রাখাইন অস্থিতিশীল করার পাঁয়তারা হিসাবে দেখছে ঢাকা। বিনা উস্কানিতে এভাবে সীমান্তের কাছে নতুন করে সেনাসমাবেশের প্রতিবাদে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ডেকে নিয়ে মৌখিক প্রতিবাদ জানানো ছাড়াও তার হাতে একটি প্রটেস্ট নোট দেয়া হয়।

ঢাকার এই কড়া অবস্থানকে আমরা স্বাগত জানাই। রোহিঙ্গা সংকট সমাধানের বদলে নতুন করে মিয়ানমারের এই ধৃষ্টতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বর্মী বাহিনীর অপতৎপরতা বন্ধে জোরালো কূটনৈতিক পদক্ষেপসহ ঢাকাকে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রাখাইনেে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের বিষয়ে দেশটির একাধিক সৈনিক স্বীকারোক্তি দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক আদালতের অফিস বাংলাদেশে আসলে বড় ধরনের বেকায়দায় পড়বে মিয়ানমার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিমন্ত্রী কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। চতুর্মুখী চাপে দিশেহারা মিয়ানমার তাই সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে বলেই আমাদের শঙ্কা। এজন্য বাংলাদেশকে সতর্কতার সঙ্গে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রোহিঙ্গা পরিস্থিতি দীর্ঘমেয়াদে ঝুলে থাকলে এ অঞ্চলে সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়ে। এ বিষয়টি আমরা বরাবরের মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করে দিতে চাই। রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে প্রত্যাবাসন এক্ষেত্রে একমাত্র সমাধান। মিয়ানমারের সব ধরনের অপতৎপরতা বন্ধ করে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধ্য করার দায় বিশ্বনেতারা এড়াতে পারেন না। কারণ, সংকটের শুরুর দিকে তাদের মানবিক আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। সুতরাং মিয়ানমারের ধৃষ্টতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিরনিদ্রায় শায়িত সাদেক বাচ্চু

পরবর্তী

করোনাভাইরাস: অক্টোবর-নভেম্বরে ইউরোপে মৃত্যু বাড়ার শঙ্কা

পরবর্তী

করোনাভাইরাস: অক্টোবর-নভেম্বরে ইউরোপে মৃত্যু বাড়ার শঙ্কা

আরেকবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত!

সর্বশেষ

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT