চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে টিলা কেটে সমতল ভূমি

সাদিকুর রহমান সাকীসাদিকুর রহমান সাকী
১১:২৮ অপরাহ্ণ ২১, মে ২০১৫
পরিবেশ
A A

সিলেটে বিভিন্ন এলাকায় টিলা কেটে সমতল ভূমি বানানো হচ্ছে। নগরী, সদর উপজেলা এবং আশেপাশের কয়েকটি উপজেলায় টিলা কাটার উপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না ভূমিদস্যুরা।

আগে দিনের বেলা প্রকাশ্যে শ্রমিক দিয়ে টিলা কাটানো হলেও এখন বেশির ভাগ সময় রাতে টিলা কাটা হয়। টিলা কাটার সঙ্গে জড়িতরা বর্ষায় সময় টিলার চূড়া কেটে নালা করে রাখে। ফলে বৃষ্টিতে মাটি ধসে পড়ে। পরে তারা সেখান থেকে মাটি কেটে নিয়ে যায়। টিলার পাশের বাসিন্দারা থাকেন মারাত্মক ঝুঁকিতে।

টিলা এলাকার বাসিন্দারা জানান, টিলাগুলো কাটার কারণে তারা ঝুঁকির মধ্যে বসবাস করছেন। কারণ কখন যে মাটি ধ্বসে পড়ে তা বলা যায়না। যখন টিলা থেকে প্রভাবশালী কিছু লোক মাটি কাটতে আসে তখন তারা পুলিশ ডেকে আনে। কিন্তু পুলিশ কিছুই করেনা। এলাকাবাসী অভিযোগ করছে তারা পুলিশকে ব্যবস্থা নিতে বললে পুলিশ সদস্যরা জানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি যিনি তিনি নিজেই উৎকোচ নেন। ফলে পুলিশও টিলা কাটা বন্ধ করতে পারেনা।

পরিবেশবিদরা বলছেন, গত কয়েক বছরে সিলেটের বেশির ভাগ টিলা ধংস হয়ে গেছে। এভাবে চলতে থাকলে সিলেটে টিলা বলতে কিছু থাকবে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিলেট শাখার সাধারাণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, সিলেটে টিলা কাটা হচ্ছে  দীর্ঘ দিন যাবৎ। গত পাঁচ বছরে সিলেটের প্রায় ৩০ থেকে ৪০ ভাগ টিলা বিলীন হয়ে গেছে। একদিকে সংবাদকর্মীরা বিষয়টি তুলে ধরছে এবং পরিবেশকর্মীরা আন্দোলন করছে টিলা না কাটার জন্য, আর অন্যদিকে কিছু লোক ক্ষুদ্র স্বার্থের জন্য টিলা কেটে যাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা এবং সমর্থন নিয়ে।

তিনি আরো বলেন, যখন কোথাও টিলা কাটা হয়, এলাকাবাসী, পরিবেশকর্মীরা তা পুলিশকে জানালে পুলিশ সেখানে গিয়ে বরং উৎকোচ নিয়ে এসে টিলা কাটার বৈধতা দিয়ে আসে। এখনও সিলেটের ৫০ টির মত জায়গায় টিলা কাটা চলছে।

Reneta

তবে সিলেটে একের পর এক টিলা কাটা হলেও জানে না পরিবেশ অধিদপ্তর। এরকম খবর পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে জানান সংশ্লিষ্টরা।

সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ছালাহ উদ্দিন চৌধুরী বলেন, টিলা কাটা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। তারা যখনই কোনো টিলা কাটার তথ্য পায় তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নেন।

সিলেটে এক সময় অসংখ্য টিলা থাকলেও এখন আর নেই। প্রভাবশালীরা একের পর এক টিলা ধ্বংস করায় স্থানীয় ভূ-প্রকৃতিও ধ্বংস হচ্ছে। পরিবেশের এই ধংসযজ্ঞ বন্ধের দাবি সচেতন মহলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় কাটাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT