চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান শেষের পথে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান শেষের পথে। এখন সেখানে চূড়ান্ত অভিযান চলছে। জনগণের নিরাপত্তার জন্য আতিয়া মহলের আশেপাশে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বোমা বিস্ফোরণে নিহত আরও দুজনের মরদেহ সোমবার তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর ২টার দিকে মরদেহ দু’টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করেন মোগলাবাজার থানার এসআই আব্দুস ছত্তার। পরে তিনি মরদেহ দু’টি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেন।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম জানায়, নিহত দু’জন হলেন- ছাতকের দয়ারবাজার এলাকার কাদিম শাহ এবং নগরীর দাঁড়িয়াপাড়ার শহীদুল ইসলাম। তারা দু’জন পরস্পরের বন্ধু এবং দুজনই নগরীর দাড়িয়াপাড়ায় প্রাইম লাইটিং এন্ড ডেকোরেটর্সে কাজ করতেন।

Banglabid

ওই ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৪ জনের মৃতদেহ গতকালই তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। নিহতরা হলেন- জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়ছর, ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহমি ও অহিদুল ইসলাম অপু।

তবে কাদিম শাহ ও শহীদুল ইসলামের মৃতদেহ দু’টি গতকাল হস্তান্তর করা হয়নি। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানিয়েছিলেন, চারজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলেও রোববার দুজনের মৃতদেহ হস্তান্তর করা হয়নি। তাদের ব্যাপারে আমাদের একটু খোঁজ খবর নেওয়া দরকার। তাদের পরিবারের সাথে আমরা আলাপ করবো।

নিহত দু’জন আত্মঘাতী জঙ্গি কিনা, তা খতিয়ে দেখতেই রোববার মৃতদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানায় পুলিশ।

Reneta

সোমবার হাসপাতাল থেকে মৃতদেহ দু’টি গ্রহণকারী মোগলাবাজার থানার এসআই আব্দুস ছত্তার বলেন, মৃতদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আমরা তাদের ব্যাপারে খোঁজখবর রাখছি। তারা কেন সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি।

শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই বিস্ফোরণে ছয়জন নিহতের পাশাপাশি অন্তত ৪৫ জন আহত হন।

জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানের চতুর্থ দিন সোমবারও থেমে থেমে গুলি-বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেনাবাহিনীর অভিযান চলছে জানিয়ে সিলেটটুডের প্রতিবেদনে জানানো হয়,  এই অভিযানের কারণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃংখলাবাহিনী। আতিয়া মহলকে ঘিরে এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হ্যান্ড মাইকে এ ঘোষণা দেয়া হয়। এ ঘোষণার পর সাংবাদিকদের ওই এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ।

সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে সাড়ে ৮টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়। এরপর থেকে ৯টা পর্যন্ত কোনো গুলির শব্দ পাওয়া যায়নি। তবে সাড়ে ১১টার পর থেকে আবারও থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিসিলেটসিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT