চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জিততে মরিয়া সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র ৩ রানের জন্য নাগাল পাননি শতকের। শেষদিকে মারমুখী হতে গিয়ে ৯৭ রানে কাটা পড়েন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে তামিম ইকবালের সঙ্গে জুটি বেধে যা করেছেন তাতেই বাংলাদেশ পেয়েছে জয়ের ভিত। পরে বল হাতে মাশরাফী-মিরাজ-মোস্তাফিজরা এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে লিড।

টাইগারদের সামনে এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শুরু বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায়। ম্যাচটা জিততে পারলে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজের ট্রফি নিশ্চিত হবে টাইগারদের। এমন ম্যাচের আগে সাকিব বলছেন, জিততে হলে আগের ম্যাচের চেয়েও নিজেদের বেশি উজাড় করতে দিতে হবে।

‘আমরা যখন খেলতে নামি, অবশ্যই চাই প্রতিটি ম্যাচই জিততে। কালকে আরও বেশি এফোর্ট দিতে হবে। কারণ আমি নিশ্চিত যে ওয়েস্ট ইন্ডিজ ভালোভাবে ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে। গায়ানায় জিতে থাকতে পারলে সেন্ট কিটস নিয়ে আর টেনশনে থাকতে হবে না।’

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে ওয়ানডে সিরিজে। গায়ানায় প্রথম ম্যাচে তুলেছে ৪৮ রানের দারুণ এক জয়। সিরিজ হার ঠেকাতে স্বাগতিক দল যে দ্বিতীয় ম্যাচে মরিয়া হয়ে উঠবে ভালো করেই জানা সাকিবের। সেটি মাথায় রেখে নিজেদের আরও বেশি পরিশ্রম করতে হবে, এমনটাই মনে করেন এ অলরাউন্ডার।

দ্বিতীয় ওয়ানডের ভেন্যু গায়ানা বলে ভালো খেলার বাড়তি আত্মবিশ্বাসও পাচ্ছে বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাওয়া জয়টি এই মাঠেই। ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ম্যাচে এই মাঠে বাংলাদেশ খেলেছে দাপুটে ক্রিকেট। সাকিবের মতে এখানকার কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই!

‘আমরা জানি যে পুরো ওয়েস্ট ইন্ডিজের ভেতরে গায়ানায় স্পিন সহায়ক উইকেট হয়। পুরোপুরি না হলেও কিছুটা বাংলাদেশের মতো। এখানে দেখবেন ঘাস, মাটি দেখতে আমাদের দেশের মতোই। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আমরা সেটা নিয়ে ফোকাস করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসসাকিব অাল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক।

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি মাশফি ও সম্পাদক সামির

জুন ৭, ২০২৬

খেলোয়াড়রা ভিসা পেলেও ইরান দলের স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত হবে: অ্যাটর্নি জেনারেল

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে মিরপুরে সড়ক বন্ধ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT