চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ কিউইদের, ৯৯ নটআউট হাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৯ উইকেটের উড়ন্ত জয়ে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। কিউইরা প্রথম টি-টুয়েন্টিতে জয় তুলেছিল ৫ উইকেটে।

রোববার হ্যামিল্টনে শুরুতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের অপরাজিত ৯৯ রানে ৬ উইকেটে ১৬৩ রান জমায় পাকিস্তান। জবাব দিতে নেমে টিম সেইফার্টের অপরাজিত ৮৪ রানে ১ উইকেট হারিয়ে ৪ বল অক্ষত রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

টস জিতে ব্যাটে এসে সতীর্থদের ব্যর্থতার মিছিলের দিনে একাই লড়েছেন হাফিজ। ৪০ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটসম্যান এক রানের জন্য প্রথম সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ছোট ফরম্যাটে। ৫৭ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন ১০ চার ও ৫ ছক্কায় ইনিংস সাজিয়ে।

Banglabid

বাকিদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান ২২, খুশদিল শাহ ১৪ ও ইমাদ ওয়াসিমের ১০ রান বলার মতো।

অভিজ্ঞ পেসার টিম সাউদি ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট তুলেছেন। নিশাম ও সোধির ঝুলিতে গেছে ১টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং জুটিতে ৩৫ রান তুলে ফেলে কিউইরা। মার্টিন গাপটিল ঝড়ের আভাস দিয়ে ২ ছক্কায় ১১ বলে ২১ করে ফিরলে সঙ্গীহারা হন সেইফার্ট।

Reneta

সেইফার্টের পরের সঙ্গী কেন উইলিয়ামসন। দুজনকে আর বিচ্ছিন্ন করতে পারেনি সফরকারী বোলাররা। জুটিতে ১২৯ রান আনার পাশাপাশি ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেই ফেরেন তারা।

৬৩ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন ২৬ বছর বয়সী সেইফার্ট। ৮ চার ৩ ছক্কার ইনিংস। অধিনায়ক উইলিয়ামসন অপরাজিত থাকেন ৫৭ বলে। ৮ চারের সঙ্গে এক ছয়ে ৪২ বলের ইনিংস তার।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মঙ্গলবার মুখোমুখি হবে দুদল। তারপর খেলবে দুই টেস্টের সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসেইফার্টহাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পোন্নত জাতি গঠনে বিমানবাহিনী কাজ করছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

করোনামুক্ত জামাল ভূঁইয়া

পরবর্তী

করোনামুক্ত জামাল ভূঁইয়া

ক্যারিয়ারের শুরুতেই যে প্রযুক্তিগুলো আপনার জানা জরুরি

সর্বশেষ

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT