চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজে টিকে রইলো ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ বাঁচিয়ে রাখতে হলে রাঁচিতে জিততেই হতো ভারতকে। টিকে থাকার ওই লড়াইয়ে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

৬৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা ফিরিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ভারতের করা ১৯৬ রানের জবাবে ১২৭ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ সূচনা এনে দেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৭ ওভারে ৭৫ রান।

Banglabid

দুসমান্থা চামিরার বলে আউটের আগে ২৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেছেন ধাওয়ান।

এরপর রোহিতের ৩৬ বলে ৪৩ রান, রাহানের ২১ বলে ২৫ এবং শেষদিকে সুরেশ রায়নার ১৯ বলে ৩০ রান এবং হারদিক পাণ্ডের ১২ বলে ২টি ছক্কায় করা ২৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারতের স্কোর হয়েছে ২০০ ছুঁই ছুঁই।

জবাবে ১৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। রবিচন্দ্রন অশ্বিন-আশিষ নেহরাদের মারাত্মক বোলিংয়ে শেষ পর্যন্ত ১২৭ রানে থামে সফরকারীদের ইনিংস।

Reneta

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৪ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন দগ্ধ

পরবর্তী

সিরিজে টিকে রইলো ভারত

পরবর্তী

লবণ চাষে ‍কৃষকের হাসি

লবণ চাষে ‍কৃষকের হাসি

সর্বশেষ

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT