চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিন্ডিকেটের হাতে জিম্মি সাতক্ষীরার ১০ হাজার সমবায়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৬
কৃষি
A A

সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছেন সাতক্ষীরার ১০ হাজার দুগ্ধ সমবায়ী ও খামারি। তাদের অভিযোগ করেছেন, দুধের নায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

আর এ সুযোগে সিন্ডিকেট প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিও পালন করছেন খামারিরা।

সাতক্ষীরায় নিবন্ধিত দুগ্ধ সমবায় সমিতি রয়েছে ২৬টি। এর মধ্যে তালা উপজেলার জিয়ালা নলতা, মহন্দি ঘোষপাড়া, মাছিয়াড়া, যেঠুয়া, খলিলনগরসহ আশপাশের গ্রামে রয়েছে ১৬টি।

সমিতিভুক্ত খামারে ছয় হাজার গাভী থেকে প্রতিদিন দুধ পাওয়া যায় তিন থেকে চার হাজার মেট্রিক টন। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব দুধ যায় বিসিক শিল্প নগরীতে স্থাপিত মিল্কভিটা দুগ্ধ শিতলীকরণ কেন্দ্রে। এই কেন্দ্রের ব্যবস্থাপনার নেতৃত্বেই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে বলে অভিযোগ খামারিদের।

সাতক্ষীরা খামারিরা বলেন, দুধ নিয়ে যাওয়ার পর ওরা বিভিন্নভাবে আমার দুধের ভেতর পানি দেওয়ার অজুহাত দিতো।

মিল্কভিটার ল্যাবরেটরিতে এনালাইজার মেশিনে ফ্যাটের পরিমাণ মাপা নিয়েও রয়েছে নানা কারসাজি। এতে প্রতিদিন ঠকছেন খামারিরা।

সাতক্ষীরার আরেক খামারি বলেন, সাতক্ষীরা খামারে আমরা দুধ বিক্রি করলেও ঠিক মতো দুধের দাম পাই না।

মিল্কভিটার দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সাতক্ষীরা তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আমার কাছে এরকম অভিযোগ এসেছে যে, তারা যেরকম সহোযোগিতা প্রদান করা দরকার তেমন সহোযোগিতা করছে না। এটি আমরা খোঁজ-খরব নিয়েছি এবং কর্তৃপক্ষকে জানিয়েছি।

এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন জেলার দুগ্ধ সমবায়ী ও খামারিরা।

ট্যাগ: সাতক্ষীরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেইলি স্টারের রজত জয়ন্তীতে শাণিত ভূমিকার প্রত্যাশা

পরবর্তী

সিন্ডিকেটের হাতে জিম্মি সাতক্ষীরার ১০ হাজার সমবায়ী

পরবর্তী

বাড়ির ছাদে কৃষি অনুরাগী দম্পতির স্বপ্নপূরণ

বাড়ির ছাদে কৃষি অনুরাগী দম্পতির স্বপ্নপূরণ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT