চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার জন্য বাড়ি বিক্রি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৬:২২ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২০
বিনোদন
A A

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে ‘স্বপ্নবাজি’ সিনেমায় লগ্নি করছেন পিয়াল হোসাইন। ১ কোটি ৮০ লাখ টাকার বেশি বাজেটে সিনেমাটি প্রযোজনা করতে গিয়ে আমেরিকায় নিজের বাড়ি বিক্রি করলেন নবীন এ প্রযোজক!

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, গত ডিসেম্বরে নিউ ইয়র্কের বাফেলোতে অবস্থিত বাড়িটি বিক্রি করেছি ‘স্বপ্নবাজি’-তে লগ্নির জন্য।

প্রায় ২০ বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত পিয়াল হোসাইন। টুকটাক মডেলিং  করেছেন। বর্তমানে তিনি ফ্যাশন ডিজাইনার। লম্বা সময়ে ফ্যাশন ও মডেলিং নিয়ে তার অভিজ্ঞতা কম নয়। এ জগতের উত্থান পতনও দেখেছেন।

Banglabid

তিনি লক্ষ্য করেছেন, এ গ্ল্যামার্স ওয়ার্ল্ডে প্রতিনিয়ত শতশত তরুণ-তরুণী তারকা হতে আসেন। সাফল্য পেতে অনেক কাঠখড় পোড়ান। সাফল্য পান হাতে গোনা ক’জন। বেশিরভাগই ঝরে পড়েন। এসব মডেলদের ফ্যাশন জগতের পথচলা, পরিশ্রম নিয়েই পি এইচ এন্টারটেনমেন্টের প্রথম প্রযোজিত সিনেমা ‘স্বপ্নবাজি’।

পরিচালনা করছেন রায়হান রাফী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, জান্নাতুল পিয়া, গোলাম কিবরিয়া তানভীর, উর্বী, সুমন আনোয়ার প্রমুখ।

Reneta

পিয়াল হোসাইন বলেন, অর্থকড়ির চেয়ে সবসময় প্যাশনকে গুরুত্ব দেই। সিনেমাটা আমার ভিতরে ধারণ করি। সফল হই বা লোকসান করি যাই হোক কাজটাকে আমি একটু বেশি এনজয় করছি। সিনেমা কোটি টাকা বিনিয়োগ করা এখন অনিশ্চিয়তা, একটা লটারির মতো। টাকা ফেরত আসার সম্ভাবনা কম। সেজন্য যেমন কাজ করলে নিশ্চয়তা আসবে তাই করার চেষ্টা করছি।

তিনি বলেন, গত ডিসেম্বরে বাফেলোতে একটি বাড়ি ছিল। সেটা বিক্রি করে ওই টাকায় স্বপ্নবাজি বানাচ্ছি। শুরুর পর থেকে সবাই প্রশংসা করছে। কোয়াটিলি সম্পন্ন হবে বুঝেই সেলেব্রেটি প্রোডাকশন যুক্ত হয়েছে। শুরুতে পরিকল্পনা করেছিলাম ১ কোটি ২০ লাখ টাকার মতো বাজেট থাকবে ‘স্বপ্নবাজি’র। কিন্তু সেলেব্রেটি প্রোডাকশন যুক্ত হওয়ার পর বাজেট বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ টাকার মতো। পি এইচ এন্টারটেনমেন্ট ও সেলেব্রেটি প্রোডাকশন এখন ‘স্বপ্নবাজি’র ফিফটি-ফিফটি পার্টনার।

হুট করেই সিনেমায় বিনোয়োগ করেননি পিয়াল হোসাইন। নির্মাণের আগে প্রায় একবছর ধরে বাফেলোতে সিনেমা বিষয়ক একটি কোর্স সম্পন্ন করেছেন। শুধু সিনেমা নির্মাণ নয়, ওই কোর্সের মধ্যে সিনেমা আগাগোড়া সবকিছু নিয়েই লেখাপড়া করেছেন তিনি। পিয়াল বলেন, একটি সিনেমা নির্মাণের সঠিক পদ্ধতি থেকে টোটাল আয়োজন, মার্কেটিং সবকিছুই জেনেছি।

২০১৯ সালের শুরুতে ‘স্বপ্নাবাজি’র ঘোষণা দিয়েছিলেন পিয়াল। কিন্তু শুটিং শুরু করেছেন গত ফেব্রুয়ারিতে। পিয়াল বলেন, ঘোষণা দেওয়ার পর অনেকেই জিজ্ঞেস করেছে সিনেমা কেন শুরু করি না। অনেকেই ফাঁকা আওয়াজ ভেবেছিল! কিন্তু টাকা থাকলেই কি সিনেমা হয়? টাকা থাকলেই যে সিনেমা হয় এটা সম্পূর্ণ ভুল। টাকার পাশাপাশি সঠিক পরিকল্পনা লাগে। আমার পরিকল্পনা ঠিক ছিল বিধায় পরে অন্য প্রোডাকশন হাউজ যুক্ত হয়েছে। পরিকল্পনা ঠিক হলে মার্কেটই টাকার যোগান দেবে।

পিয়াল হোসাইন

তিনি বলেন, ‘স্বপ্নবাজি’ সিনেমা নিয়ে আমি খুবই আশাবাদী। শুধু আমি নই, এর সঙ্গে জড়িত প্রতিটি শিল্পী, টেকনিশিয়ান আশাবাদী। গতমাসে ১০ দিন শুটিং করেছি। মাহির কিছু অংশের শুটিং হয়েছে। অন্যদেরও কাজ হয়েছে। প্রত্যেকেই সেরা সাপোর্ট দিচ্ছে। তবে বাকি আছে সিয়ামের অংশের শুটিং। সবমিলিয়ে আরও ২০ দিনের মতো লাগবে। এপ্রিলের মধ্যেই বাকি কাজ শেষ করবো।

পিয়াল হোসেন বলেন, আমার ঋণ খেলাপি নেই, কালো টাকাও নেই যে সিনেমা বানিয়ে সাদা করবো। সিনেমা বানাচ্ছি আমার বাড়ি বিক্রির টাকা দিয়ে। এরচেয়ে সলিট টাকা আর হতে পারেনা। গত ১০ বছর ধরে আমেরিকার জ্যামাইকাতে ভাসাবি ফ্যাশন হাউজ, অফিস ছিল। সেখানে ব্যবসা গুটিয়ে নিয়েছি। বিদেশে যতই ভালো অবস্থায় থাকি না কেন সেখানে রোহিঙ্গার মতো লাগে! তাই এখন থেকে দেশেই ব্যবসা করবো। দেশই আমার কাছে গুরুত্বপূর্ণ। জীবনে নেওয়া সব সিদ্ধান্ত ঠিক হয়না, আবার সব সিদ্ধান্ত ভুলও হয় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিয়াল হোসাইনমাহিয়া মাহিরায়হান রাফীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা আতঙ্কে রাবি বন্ধের দাবি

পরবর্তী

করোনা চিকিৎসায় রোনালদোর অনন্য উদ্যোগ

পরবর্তী

করোনা চিকিৎসায় রোনালদোর অনন্য উদ্যোগ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো কারণ এখনো ঘটেনি: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT