চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চার পুলিশ সদস্য আদালতে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৪৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
সিনহা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে হাজির হয়েছেন।

বুধবার সকাল ১১ টায় জৈষ্ঠ্য বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ’র আদালতে এ আসামীদের হাজির করা হয় বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা র‍্যাবের এএসপি খাইরুল ইসলাম।

এসব আসামীরা হল, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন ও কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন।

এর আগে সকাল ১০ টায় র‍্যাব হেফাজতে দ্বিতীয় দফায় ৪ দিনের জিজ্ঞাসাবাদ শেষে আসামি ৪ পুলিশ সদস্যের স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

এএসপি খাইরুল বলেন, সিনহা হত্যা মামলার আসামি ৪ পুলিশ সদস্যকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে আদালতে হাজির করা হয়। পরে বিচারকের খাস কামরায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া শুরু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, “আদালতে হাজির করার পর প্রথমে সোয়া ১১ টায় এএসআই লিটন মিয়া ও আব্দুল্লাহ আল-মামুন এর জবানবন্দি নেয়া শুরু হয়। এর আধা-ঘন্টা পর কনস্টেবল কামাল হোসেন ও কনস্টেবল সাফানুর করিমের জবানবন্দি নিতে খাস কামরায় হাজির করা হয়। ”

এর আগে প্রথম দফায় মামলার আসামি ৩ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পরে দ্বিতীয় দফায় মামলার প্রধান আসামী বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত স্বীকারোক্তিমূলক নেয়া হয়।

পরবর্তীতে পুলিশের দায়ের মামলার ৩ জন সাক্ষী আদালতে স্বীকারোক্তিমূলক দেয়।

গত ৬ আগস্ট দ্বিতীয় দফায় এসব আসামিদের ৪ দিনের জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে নেয়া হয়। গত ২৪ আগস্ট আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেছিল।

এর আগে গত ১২ আগস্ট আদালত মামলার আসামি এ ৪ পুলিশ সদস্যকে প্রথম দফায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১৪ আগস্ট তাদের র‍্যাব হেফাজতে নেয়া হয়। পরে রিমান্ড শেষে গত ২০ আগস্ট এসব আসামিদের আদালতে হাজির করে।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় গত ৫ আগস্ট সিনহার বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পরদিন ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করে।

ট্যাগ: মেজর সিনহা হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংগীতাঙ্গনে ঐক্যের প্রয়াস: এবার কণ্ঠশিল্পীদের নতুন সংগঠন

পরবর্তী

শীর্ষস্থানটা বাঁচাতে পেরেছে অস্ট্রেলিয়া

পরবর্তী

শীর্ষস্থানটা বাঁচাতে পেরেছে অস্ট্রেলিয়া

সন্মানহানির ভয়ে তেলেগু অভিনেত্রীর আত্মহত্যা!

সর্বশেষ

সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
ছবি: কক্সবাজারে বারে হামলা-পাল্টা হামলায় নিহত ২ যুবক।

কক্সবাজারে বারে হামলা-পাল্টা হামলায় নিহত ২

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার সমাপ্তি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT