চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি কর্পোরেশন এলাকার বাইরে সভা করলে আইনের লঙ্ঘন হয় না: শামীম ওসমান

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১০:৫৮ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৬
নারায়ণগঞ্জ, বাংলাদেশ
A A

নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর আচরণবিধির প্রতি শ্রদ্ধা রেখেই সিটি কর্পোরেশন এলাকার বাইরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে দলীয় সভা করা হয়েছে দাবি করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘এই সভায় মহানগর আওয়ামী লীগের সদস্য হিসেবে অংশ নেয়াকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে আমি মনে করি না।’

তফসিল ঘোষণার পরদিন সার্কিট হাউজে বর্ধিত সভা করায় বৃহস্পতিবার তাকে সতর্ক করে চিঠি দিতে বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

নির্বাচন কমিশন বলছে, সার্কিট হাউজে প্রার্থী ঘোষণা আইনের লঙ্ঘন। যে যত বড়ই হোক না কেনো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এরকম খবর প্রকাশের প্রতিক্রিয়ায় শামীম ওসমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ইসির কাছ থেকে এখনো এরকম কোনো সতর্ক বার্তা পাইনি। সার্কিট হাউজে দলীয় মিটিং হয়েছে। আমি মহানগর আওয়ামী লীগের সদস্য হিসেবে সেখানে ছিলাম। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়েই সার্কিট হাউজে সভা করেছি।’

আইনবহির্ভূত কোনো কিছু করেননি জানিয়ে নানা কারণে আলোচিত-সমালোচিত এ নেতা আরো বলেন, ‘আমি একজন আইন প্রণেতা হয়ে তো আইন ভাঙতে পারি না। আওয়ামী লীগ অফিসটি সিটি কর্পোরেশনের ভেতর। সেখানে সভা করা হয়নি। নির্বাচনী এলাকার বাইরে যে কেউ মিটিং করতে পারে।’

১৪ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন সার্কিট হাউজে বর্ধিত সভা করে প্রার্থী তালিকা ঘোষণা করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ নারায়ণগঞ্জের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ অাইভীর নাম বাদ দিয়ে যে তিনজনের নামের তালিকা অাওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে তা হয়েছে শামীম ওসমানের নির্দেশেই।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর

পরবর্তী

গেম প্ল্যানেই আমাদের এ জয়: নাইম ইসলাম

পরবর্তী

গেম প্ল্যানেই আমাদের এ জয়: নাইম ইসলাম

দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও আইভি

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT