বরিশাল বুলসের বিপক্ষে ১২ রানের অসাধারণ একটি জয়ের পেছনে নিজেদের গেম প্ল্যানই কাজ করেছে বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাইম ইসলাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাইম বলে,: আমরা প্রতিপক্ষ দল নিয়ে গেম প্ল্যান করেছিলাম। সেটা অ্যানি হাউ কাজে লেগেছে। মাঠে গেম প্ল্যান ১ কাজে না লাগলেও গেম প্ল্যান ২ কাজে লেগেছে।
নিজ দলের বোলারদের নিয়ে নাইম ইসলাম বলেন, বোলাররা কামব্যাক করেছে বলেই রংপুর জিতেছে।
দুটো ক্যাচ মিস প্রসঙ্গে তিনি বলেন, আসলে ক্যাচ মিস ম্যাচের অংশ। তবে টি-টুয়েন্টিতে এটা একটা ফ্যাক্ট। আজকে আমাদের মিসটেক হয়ে গেছে। তবে এ ক্যাচ দুটো মিস না হলে আমরা হয়তো অনেক ভালো ভাবে জিততাম।
পরবর্তী ম্যাচে নিজেদের ফিল্ডিং শুধরে নিবেন বলেও জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নাইম ইসলাম।










