চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও আইভি

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:২০ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০১৬
নারায়ণগঞ্জ, বাংলাদেশ
A A

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের প্রতি সমর্থন জানিয়েছে নগরীর নেতা-কর্মীরা। তাকে মনোনয়ন না দিলে গণপদত্যাগের হুমকিও দিয়েছেন তারা। তবে গণপদত্যাগের মতো পরিস্থিতি তৈরি হয়নি জানিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে তৃণমূলের এই মতামত প্রাধান্য পাবে এমনটাই আশা করছেন আনোয়ার হোসেন।

মহানগর থেকে দলের নীতি নির্ধারণী পর্যায়ে পাঠানো তালিকায় নেই বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভি’র নাম। মহানগর আওয়ামী লীগের এই গণপদত্যাগের হুমকি নিয়ে কোনো মন্তব্য না করলেও দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবেন বলে জানিয়েছেন আইভি।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা বসছে। প্রধানমন্ত্রী ও দলনেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা হবে। সভা চলাকালে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মীরা গণভবনের বাইরে অপেক্ষা করবেন। তারা আগেই বলছেন, আনোয়ার ছাড়া অন্য কেউ নমিনেশন পেলে তারা গণপদত্যাগ করবেন।

সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন এই প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে বলেন,‘ এখনই গণপদত্যাগ করার মতো পরিস্থিতি হয়নি। আওয়ামী লীগে তৃণমূল পর্যায়ের মতামতকে প্রাধান্য দেয়া হয়। নেত্রী তৃণমূলকে গুরুত্ব দেন। সে হিসেবে আমি মনোনয়ন পাবো বলে আশা করছি’।

মনোনয়নপ্রত্যাশী আনোয়ারের প্রতি সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তবে গণপদত্যাগের হুমকি প্রসঙ্গে টেলিফোনে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি তিনি।

নিজ মহানগরে নেতা-কর্মীদের এমন বিরোধীতার পরও এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করতে চাননি বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভি।

Reneta

চ্যানেল আই অনলাইনের কাছে নিজের আগের অবস্থানই আবার স্পষ্ট করে তিনি বলেন,‘ এই মুহূর্তে নতুন করে আর কিছু বলার নেই। তবে যা-ই হোক আমি এখনও বলছি দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবো’।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিন জন প্রার্থীর নাম দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। প্রস্তাবিত ওই তালিকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়ৎ আইভীর নাম নেই।

তালিকায় মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ ও সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান নাম চূড়ান্ত করা হয়।

এ তিন জনের মধ্যে একজনকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার জন্য কেন্দ্র পাঠানো হয়।

গত মঙ্গলবার নারায়ণগঞ্জ সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এডভোকে খোকন সাহাসহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT