চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:১২ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
অর্থনীতি
A A

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভাল থাকায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে একশ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ অনেক দূর এগিয়েছে। যেখানে বিদেশিদের আলাদা অর্থনৈতিক অঞ্চল করার জন্য সুবিধা দেয়া হচ্ছে। এই অবস্থায় দীর্ঘদিনের বন্ধ রাষ্ট্র সিঙ্গাপুরের ব্যবসায়ীদের এসব অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি দূর হবে।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এই আহ্বান জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের (এসবিএফ) দুইটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠিত হয়। বিডা, এফবিসিসিআই ও এসবিএফের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Banglabid

সিঙ্গাপুরকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বিনিয়োগের নেতা ও বিশ্বস্ত বন্ধু হিসেবে আমরা সিঙ্গাপুরের সঙ্গে দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক বাড়াতে চাই। বাংলাদেশে ব্যবসার পরিবেশ ভাল থাকায় এখানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে। যেখানে ইতোমধ্যে চীন এবং ভারত বিনিয়োগ করছে।

তিনি বলেন, বিদেশিদের বিনিয়োগে উন্নত মানের পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে এগিয়ে আসছে। সিঙ্গাপুরের ব্যবসায়ীদেরও বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ সিঙ্গাপুরে বিভিন্ন পণ্য রপ্তানি করে আয় করেছে প্রায়  ১৬৫ মিলিয়ন ডলারের পণ্য। পক্ষান্তরে সিঙ্গাপুর থেকে আমদানি করেছে প্রায় এক হাজার ৯৬৬ মিলিয়ন ডলারের পণ্য। সেই হিসেবে দুই দেশের বাণিজ্য ঘাটতি প্রায় এক হাজার ৯শ ডলারের বেশি।

Reneta

বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক বিলাসবহুল পোশাক হিসেবে পরিচিত। এই ধারা অব্যাহত রাখতে আমরা সোচ্চার।

ইতোমধ্যে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে রয়েছে। গত অর্থবছরে ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি অর্জন হয়েছে। আগামী অর্থবছরে আমাদের লক্ষ্য ৭ দশমিক ৪ শতাংশ।

এফবিসিসিআই ও বিডার সাথে সিঙ্গাপুর বিজনেস ফোরামের সমঝোতা সই অনুষ্ঠান

তিনি বলেন, গত কয়েক দশক ধরে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য ব্যবস্থা উন্নয়নের পথে রয়েছে। দুই দেশের অর্থনীতি, বিনিয়োগ কাঠামো, ব্যবসা ও কুটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। একইসঙ্গে দ্বিগুণ ট্যাক্স পরিত্যাগের চুক্তি ও দুই দেশের মধ্যে বোঝাপড়া স্মারকের ব্যাপারেও কাজ করছে সরকার।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মুনতাকিম আশরাফ বলেন, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করবে এই সমঝোতা স্মারক চুক্তি। ব্যবসায়িক পরিবেশ, দক্ষতা বৃদ্ধি ও নতুনত্বের সন্ধানে বাংলাদেশের জন্য রোল মডেল সিঙ্গাপুর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এসবিএফের চেয়ারম্যান এস এসটিও, বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মির্জা গোলাম সবুর প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইবাণিজ্য ঘাটতিবিডাবিনিয়োগবিশেষ অর্থনৈতিক অঞ্চল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের ‘কোচ কাহিনী’তে নাটকীয় মোড়

পরবর্তী

ভিল্লাভারায়নের চোখে মাশরাফীদের বদলে যাওয়ার কারণ

পরবর্তী

ভিল্লাভারায়নের চোখে মাশরাফীদের বদলে যাওয়ার কারণ

ফাইল ফটো

খাবার দিতে দেরি করায় স্ত্রীকে গুলি করে হত্যা

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT