চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগারেট ছাড়লেই ছয়দিন বেশি ছুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
ধূমপান নিষেধের সাইনবোর্ডের পাশে ধূমপান করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অধূমপায়ী কর্মচারীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে জাপানের একটি কোম্পানি। এখন থেকে ধূমপান থেকে বিরত থাকলে বছরে অতিরিক্ত ছয় দিন ছুটি পাবেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা।

সম্প্রতি রাজধানী টোকিওতে অবস্থিত পিয়ালা ইঙ্ক নামের এই মার্কেটিং ফার্ম এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তাকাও আশুকা বলেন, ‘আমি কর্মচারীদের জরিমানা করার বদলে তাদের ধূমপান ছাড়তে উৎসাহিত করি সবসময়।’

তবে অধূমপায়ীদের পুরস্কৃত করার বুদ্ধিটা কিন্তু আশুকার মাথা থেকে আসেনি। বরং তার অধীনস্থ অধূমপায়ী কর্মচারীদের থেকে পাওয়া পরামর্শই বাস্তবায়ন করেছেন তিনি। যারা অধূমপায়ী কর্মচারীদের দাবি, তারা ধূমপায়ীদের থেকে বেশি কাজ করেন। তাই ছুটি তাদের প্রাপ্য।

টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে, তাদের অফিস ভবনটি ২৯ তলা। এবং সেখানে সিগারেট খাবার জন্য আলাদা জোনও আছে। কিন্তু একজন কর্মচারী একটি সিগারেটের জন্য দৈনিক অন্তত ১৫ মিনিট সময় নষ্ট করে ফেলেন । অথচ অধূমপায়ীরা সে সময়ও কাজ করে থাকেন।

এমনিতেই ধূমপানের ক্ষেত্রে বেশ বদনাম আছে জাপানের। জাপানকে বলা হয় ধূমপায়ীদের স্বর্গরাজ্য। বিশ্বের যে দশটি দেশে সবচেয়ে বেশি ধূমপায়ী বাস করেন তার মধ্যে জাপান অন্যতম। আর তাই ধূমপান কমাতে সম্প্রতি বেশ কিছু অভিনব উদ্যোগ নিচ্ছে দেশটি। এর মধ্যে গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘নন-স্মোকার পিক’ নামের কর্মসূচি। এর আওতায় রাস্তায় হেঁটে হেঁটে মানুষকে ধূমপানের বিরুদ্ধে সচেতন করা হয়। আর এতে তারা সফলও হয়েছে কিছুটা। এ কর্মসূচির ফলে অন্তত চারজন ব্যক্তি সম্পূর্ণ ধূমপান ত্যাগ করেছেন। এছাড়া ‘লসন’ নামের একটি প্রতিষ্ঠান জুন মাসের পুরো একটি দিন ধূমপান নিষিদ্ধ করে। আর এদিকে , ২০২০ সালের টোকিও অলিম্পিকের দিনক্ষণ ঘনিয়ে আসছে। বিশ্বের সব প্রান্ত থেকে মানুষজনের ভিড় জমবে টোকিওতে। তার আগে দেশটি থেকে যতটা পারা যায় ধূমপান মুক্ত রাখার চেষ্টা করছেন সবাই।

সম্প্রতি বিশ্বব্যাপী ধূমপায়ীদের সংখ্যা বেড়েই চলেছে । এর ফলে কমে যাচ্ছে মানুষের গড় আয়ু ও কর্মক্ষমতা। এছাড়া পরিবেশেও ঘটছে মারাত্মক দূষণ, সবুজ পৃথিবী ধীরে ধীরে হারাচ্ছে তার বাসযোগ্যতা। সমীক্ষায় দেখা গেছে ধূমপান কেবল মানুষের ফুসফুসের ক্ষতিই করে না, অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি তিনগুণ বেশি৷ এছাড়া চোখেরও মারাত্মক ক্ষতি হচ্ছে ধূমপানের ফলে। ইন্ডিপেনডেন্ট

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিগারেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলা, নিহত ৩

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাকার্তায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু, ঢাকার বাতাসের মান কেমন?

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে স্পেনের অভিবাসন সংকটক রাজনৈতিক ঝড়ে পরিণত হয়!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসন সংকট, জরুরি বৈঠকে বসছে ইইউ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে যা বলল পেট্রোবাংলা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT