চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র রমজানে সাহরি ও ইফতারের ফজিলত

মুহাম্মদ নাসির উদ্দীন নাহিদ মুহাম্মদ নাসির উদ্দীন নাহিদ
৮:৪৯ পূর্বাহ্ণ ২১, মে ২০১৮
অন্যান্য, ধর্ম ও জীবন
A A

সাধনার মাস রমজান বছর ঘুরে রহমতের বহর নিয়ে এল মুসলিমের দুয়ারে। মাহে রমজানের আগমনের সাথে সাথেই রোজাদারের মাঝে সাহরি ও ইফতারের ধুম পড়ে যায়। দিনব্যাপী রোজার দুইপ্রান্তে সাহরি ও ইফতারের এ সেতুবন্ধন যেন রহমত, বরকত ও আনন্দ-খুশীর এক অপার সংমিশ্রণ।

সাহরি আর ইফতারেই সিয়ামের শুরু-সমাপ্তি হয়। দীর্ঘক্ষণ পানাহার থেকে বিরতির কারণে মানবশরীরে দুর্বলতার অাগমন ঘটা স্বাভাবিক, ফলে তা থেকে অনেকটা পরিত্রাণ পেতে প্রাক-প্রস্তুতিস্বরূপ সাহরির গুরুত্বের সীমা থাকে না। পাশাপাশি পানাহারের এ দীর্ঘ বিরতির পর শারীরিক স্বচ্ছলতায় বেগ পেতে ইফতারের প্রয়োজনীয়তাও অপরিসীম।

কেবল দীর্ঘক্ষণ পানাহার থেকে বিরত থাকার প্রস্তুতিতেই সাহরি ও ইফতারের গুরুত্বের মানদণ্ড স্তিমিত নয়, বরং সাহরি ও ইফতার ইবাদতের ক্ষেত্রেও বিশেষ একটি স্থান দখল করে আছে। সুবহে সাদিকের পূর্বে সিয়াম পালনের নিমিত্তে যে পানাহার করা হয়, তাই সাহরি। অপরিমেয় বরকতে পরিপূর্ণ এ সাহরি সম্পর্কে হাদিসে পাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “তোমরা সাহরী খাও, কারণ সাহরীতে বরকত রয়েছে” (সহিহ বুখারী)। হাদিসে পাকে অন্যত্র প্রিয়নবী ইরশাদ করেছেন, “সাহরি হল একটি বরকতময় খাবার। তাই কখনো সাহরি খাওয়া বাদ দিওনা। এক ঢোক পানি পানে হলেও সাহরি খেয়ে নাও। কারণ সাহরি গ্রহণকারীকে আল্লাহ তা‘আলা ও তাঁর ফেরেশতারা স্মরণ করে থাকেন (মুসনদে আহমদ)”।

Banglabid

অপরদিকে সারাদিন সিয়াম পালন করে সূর্যাস্তের পর যে খাবার গ্রহণ করা হয় সেটাই ইফতার। ফুরফুরে মন ও সামনে নানান স্বাদের খাবার নিয়ে দরুদ পড়ে পড়ে মুআজ্জিনের আযানের প্রতীক্ষারত রোজাদারের মধ্যে ইফতারের এ মুহূর্তে তৈরি হয় অন্যরকম এক অনুভূতি। স্বর্গীয় আবহ পেয়ে দিনব্যাপী অনাহারি ও ক্লান্ত শরীর তখন যেন প্রাণবন্ত হয়ে ওঠে। ইফতারের এ মহা আনন্দের মুহূর্তের কথা ব্যক্ত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-“রোজাদারের জন্য দুটি ঈদ বা খুশী রয়েছে। একটি হলো ইফতারের সময়, আর অপরটি হলো মহান রবের সঙ্গে সাক্ষাতের সময় (সহিহ বুখারী)”।

ইফতারের এ খুশী শুধু সামর্থবানদের জন্য সীমাবদ্ধ থাকুক ইসলামী শরীয়ত তা চায়না। তাইতো অন্যের সাথে ইফতারের এ আনন্দ ভাগকারীর জন্যও অসংখ্য বরকতের ব্যবস্থা করে মহানবী ইরশাদ করেছেন-“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে ব্যক্তিও ঐ রোজাদারের সমান সওয়াব অর্জন করে। আর এতে ঐ রোজাদারের সওয়াব কিঞ্চিত পরিমাণও কম হবেনা” (সুনানে তিরমীজি)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারলিড নিউজসাহরি
শেয়ারTweetPin3

সর্বশেষ

মিরাজ-হাসানের ৫-৩, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT