চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাউদ্দিন কাদের চৌধুরীর নামফলকে যুক্ত হলো ‘যুদ্ধাপরাধী’

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৮:৪৬ পূর্বাহ্ন ২৭, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম ফলকে ‘যুদ্ধাপরাধী’ পরিচয় যোগ হয়েছে। মন্ত্রীদের নামের তালিকায় এই পরিচয় লিখেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অন্য যুদ্ধাপরাধীদের নামের পাশেও এ পরিচয় লেখার আহবান জানিয়েছেন গৃহায়ন মন্ত্রী।

গাড়িতে লাল সবুজের পতাকা উড়িয়ে ত্রিশ বছর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আসতেন তৎকালীন মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রথা অনুযায়ী মন্ত্রীর কক্ষে বাধাই করা নামের তালিকা থাকে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্তদের। ত্রিশ বছর ধরেই সেখানে অন্যমন্ত্রী বা প্রতিমন্ত্রীদের সঙ্গে নাম আছে সালাউদ্দিন কাদের চৌধুরীরও।

তবে এখন নামের পাশে যুক্ত হলো ‘যুদ্ধাপরাধী’ শব্দটি। হুসেইন মোহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় ১৯৮৬ সালের ২৫মে থেকে ৯ জুলাই পর্যন্ত এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী।

সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানবতাবিরোধী অপরাধে দন্ডিত সাবেক অন্য মন্ত্রীদের সরকারি সুযোগ-সুবিধা বাতিল করা হয়েছে।

মুসলীম লীগ, জাতীয় পার্টি, এনডিএ’র পর বিএনপির সঙ্গে ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। ছিলেন বিএনপি চেয়ারাপর্সনের উপদেষ্টাও। মুক্তিযুদ্ধের সময়ে হত্যা, নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ৯টি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৫ সালের ২২ নভেম্বর ফাঁসি হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর।

একই অভিযোগে স্বাধীনতা পরবর্তী সময়ে হওয়া মামলায় পালিয়ে বেড়ালেও পিতা ফজলুল কাদের চৌধুরীর মৃত্যুও হয়েছিলো কারাগারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর কড়া প্রতিক্রিয়ায় পোস্ট মুছলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ

এপ্রিল ১০, ২০২৬

দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করা সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এপ্রিল ১০, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

সংকটে যে সমাধানটি সবচেয়ে জরুরি

এপ্রিল ১০, ২০২৬

হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT