চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমান্টিক যুবরাজ সালমান শাহ’র জন্মদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
সালমান শাহ্‌

সালমান শাহ্‌

১৯ সেপ্টেম্বর মহানায়ক সালমান শাহ’র জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর ঘরে জন্ম হয় তার। সিনেমায় তার নাম সালমান শাহ হলেও প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। স্কুলে তাকে ডাকা হতো শাহরিয়ার নামে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন তিনি। এই বালকই হয়ে উঠেছিলেন রূপালি পর্দার যুবরাজ।

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালে রূপালি পর্দায় তার আবির্ভাব হয়েছিল। এরপর মাত্র চার বছরেই তিনি পৌঁছে গিয়েছিলেন খ্যাতির চূড়ায়। তার অভিনয়, ফ্যাশন, চলন-বলন আর আভিজাত্যে সবকিছুই যেন ছাপিয়ে গিয়েছিল অন্য সব নায়কদের চেয়ে। তাই নব্বইয়ের দশকে বাংলাদেশের সিনেমাপ্রেমীদের অন্তরে জায়গা করে নিয়েছিলেন তিনি। ছিলেন নিজের সময়ের স্বপ্নের নায়ক।

তার শুরুটা টেলিভিশন নাটক দিয়ে হলেও নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। মাত্র চার বছরে ২৭টি ছবিতে অভিনয় করেন এবং সবকটিই ছিল ব্যবসাসফল। দেশীয় চলচ্চিত্রের বরপুত্র সালমান চিত্রনায়কের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন।

মৌসুমী এবং শাবনূরের সঙ্গে সালমান শাহ
Banglabid

তবে সালমান শাহ মিডিয়াতে প্রথম নজর কাড়েন হানিফ সংকেতের কন্ঠে গাওয়া ‘নামটি ছিল তার অপূর্ব’ নামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমে। ১৯৮৫/৮৬ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় ‘কথার কথা’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে কোনো এক পর্বে প্রচার হয়েছিল এটি।

সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট তার মায়ের বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের কিছু চলচ্চিত্রে পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন।

স্ত্রী সামিরার সঙ্গে সালমান শাহ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল মৃত্যুর ২১ বছর পরেও ক্ষণজন্মা এই অভিনেতার শূন্যস্থান পূরণ হয়নি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পরলোক গমন করেন। রাজধানী ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়না তদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও মৃত্যু নিয়ে রহস্য এখনও কাটেনি।

Reneta

বাল্যকালীন ছবি, পরিবারের চারজন সদস্যের কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ এক নজরে সালমান শাহ

পুরো নাম: শাহরিয়ার চৌধুরী ইমন

জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রোববার

বাবা: কমর উদ্দিন চৌধুরী

মা: সাবেক এমপি নীলা চৌধুরী

স্ত্রী: সামিরা

উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি

রাশি: বৃশ্চিক

প্রথম ছবি: কেয়ামত থেকে কেয়ামত

শেষ ছবি: বুকের ভেতর আগুন

প্রথম নায়িকা: মৌসুমী

সর্বাধিক ছবির নায়িকা: শাবনূর (১৪টি)

মোট ছবি: ২৭টি

বিজ্ঞাপনচিত্র: মিল্ক ভিটা, জাগুয়ার কেডস, গোল্ড স্টার টি, কোকা-কোলা, ফানটা

ধারাবাহিক নাটক: পাথর সময়, ইতিকথা

একক নাটক: আকাশছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।

বিয়ে: ২০ ডিসেম্বর, ১৯৯২

মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT