চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্চ কমিটিকে সব নাম প্রকাশ করতে বললেন বিশিষ্ট নাগরিকেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্চ কমিটির কাছে যেসব নাম প্রস্তাব এসেছে এবং সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে যাদের নাম প্রস্তাব করবেন, সেসব নাম প্রকাশের আহবান জানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও দেশের বিশিষ্ট নাগরিকেরা।

শনিবার সার্চ কমিটির সাথে বৈঠকের পর গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকদের কয়েকজন সাংবাদিকদের বলেন, সৎ-সাহসী ও নিরপেক্ষ ব্যক্তিদের নাম প্রস্তাব করতে সার্চ কমিটির প্রতি আহবান করা হয়েছে। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের রাখার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের প্রতিনিধিকে রাখার প্রস্তাব দেয়া হয়েছে। কোনো দলীয় সরকারের অধীনে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যেন নির্বাচন কমিশনে স্থান না পান, সেই সুপারিশও সার্চ কমিটির কাছে করেছেন কেউ কেউ। এছাড়া সার্চ কমিটির কাছে যে সব নাম প্রস্তাব এসেছে এবং সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে যাদের নাম প্রস্তাব করবেন, সেসব নাম প্রকাশের আহবান জানিয়েছেন বৈঠকে উপস্থিত অনেকেই।

আর বিএনপিসহ যে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করেনি তাদের সঙ্গেও আলোচনা করতে সার্চ কমিটিকে বলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বিশিষ্ট নাগরিকদের সাথে দিনের প্রথম বৈঠকে বসে সার্চ কমিটি। যেখানে বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ, অ্যাডভোকেট ফিদা এম কামাল, অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট এম কে রহমান, অ্যাডভোকেট ড. শাহদীন মালিক, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মুনিরা খান।

প্রথম বৈঠকের পর দুপুরে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে আরেকটি বৈঠকে বসে সার্চ কমিটি। এই বৈঠকে উপস্থিত ছিলেন শ্যামল দত্ত, ড. গোলাম রহমান, ফরিদা ইয়াছমিন, মোজাম্মেল বাবু, জহিরুল হক, তাসমিমা হোসেন, সাইফুল আলম, আবেদ খান, এ কে আজাদ ও স্বদেশ রায়। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত আজকের দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে সার্চ কমিটির সদস্যদের নিজেদের মধ্যে হওয়া দ্বিতীয় বৈঠকের পর গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্বাচন বিশেষজ্ঞ এমন ৬০ জনের সাথে বসে তাদের অভিমত নেবে এই কমিটি। সে ধারাবাহিকতায় আজ এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, ইসি গঠনের ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে নাম চাওয়া হবে এবং তারা পছন্দের নাম প্রস্তাব করতে পারবেন। এছাড়া ব্যক্তিগতভাবে কেউ চাইলে নাম প্রস্তাব করতে পারবেন। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল ও ৬টি পেশাজীবী সংগঠন নাম জমা দিয়েছে। এছাড়া ব্যক্তি পর্যায়েও নাম প্রস্তাব এসেছে সার্চ কমিটির কাছে। তবে বিএনপিসহ ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল নাম জমা দেয়নি।

গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে।

ট্যাগ: নির্বাচন কমিশনসার্চ কমিটিহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

পরবর্তী

নাটক নিয়ে ঘুমাই নাটক নিয়ে ঘুম থেকে উঠি: মাসুম আজিজ

পরবর্তী
বয়স্ক ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, পাশে তরুণ মহিলা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক নিয়ে ঘুমাই নাটক নিয়ে ঘুম থেকে উঠি: মাসুম আজিজ

স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সমস্যা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT