চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালের ভিডিও ফাঁস করলেন নোবেল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
বিনোদন
A A

ভারতের সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালে নিয়ে বিতর্ক যেন থামছেই না। আর সেই বিতর্ক যেন আরো উস্কে দিলেন চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বাংলাদেশের তরুণ শিল্পী মাঈনুল আহসান নোবেল!

‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালে নিয়ে গুঞ্জন ছিলো যে, জি বাংলার জনপ্রিয় এই সংগীত রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে রেকর্ড হয় গত ২৯ জুন। আর এতে দর্শক জরিপে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন হন অঙ্কিতা। যৌথভাবে ১ম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং ২য় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল!

অনুষ্ঠান প্রচারের আগেই ফলাফল প্রকাশ হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েন আয়োজকসহ ‘সা রে গা মা পা’র সঙ্গে যুক্তরা। তবে গ্র্যান্ড ফিনালের ফলাফল ফাঁসে সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় পড়েন বাংলাদেশি প্রতিযোগী নোবেল। ফলাফল নিয়ে সবচেয়ে বেশীবার গণমাধ্যমের সম্মুখিন হয়েছেন তরুণ এই শিল্পী।

Banglabid

কারণ তার চ্যাম্পিয়ন না হওয়ার খবরে হতাশ হন পশ্চিম বাংলা ও বাংলাদেশে তার অগনিত ভক্তরা। সোশাল মিডিয়াতেও আলোচনা-সমালোচনার ঝড় উঠে। অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে তখন বলা হয়, গ্র্যান্ড ফিনালের দিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে!

এমনকি ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালে রেকর্ড নিয়ে ক’দিন আগেই বাংলাদেশের গণমাধ্যমে নোবেল জানান,‘গ্র্যান্ড ফিনালের শুট-ই এখনো হয়নি।’

কিন্তু এমন বক্তব্যের পর গত মঙ্গলবার (৯ জুলাই) নিজেই গ্র্যান্ড ফিনালের মঞ্চে পারফর্ম করা একটি গান নিজের ইউটিউবে আপলোড দেন নোবেল। শুধু তাই নয় সেই গানটির ভিডিও লিঙ্ক ফেসবুকেও শেয়ার করেন তিনি।

Reneta

আপলোড দেয়া গানটিতে নোবেলকে দেখা যায় বাংলাদেশের রকস্টার জেমসের গাওয়া ‘আমার সোনার বাংলা’ শিরোনামের গানটি কভার করতে। এসময় জমকালো স্টেজে ‘সা রে গা মা পা’র অ্যানিমেশন টেক্সটও দেখা যায়। তবে গানটি আপলোডের পর নিজেই আবার ইউটিউব ও ফেসবুক থেকে তা সরিয়ে নেন। এ বিষয়ে জানতে নোবেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালের ‘শুটিং ই হয়নি’ বলার পর সোশাল মিডিয়ায় নোবেলের ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু নোবেলের এই ভিডিও ফের উস্কে দিলো তার ভক্তদের। তবে অনেকেই বলছেন, ফলাফল নিয়ে বিতর্ক না করে ২৮ জুলাই ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালের জন্য অপেক্ষা করাই শ্রেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেলরিয়েলিটি শোলিড বিনোদনসারেগামাপা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT