চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে বিএনপির ইফতার মাহফিলে বাধার অভিযোগ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৫০ অপরাহ্ণ ০৩, জুন ২০১৭
রাজনীতি
A A

সারাদেশে সরকারি মহল ও বিভিন্ন বাহিনী বিএনপি’র ইফতার মাহফিলে বাধা, হামলা, আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ সমস্ত বাধা, হামলায় সরাসরি সরকারি দলের নেতাকর্মী ও প্রশাসন নেতৃত্ব দিচ্ছে বলেও অভিযোগ করছে দলটি।

শনিবার দুপুরে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

শুক্রবার হযরতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলস্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আক্রমণ ও মারধোরের প্রসঙ্গ এনে ফখরুল বলেন, এভাবে সারা দেশে আওয়ামী সন্ত্রাসী ও সরকারের মদদপুষ্ট পুলিশ বিএনপি’র ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বাধা দিচ্ছে, আক্রমণ চালাচ্ছে।

পবিত্র রমজানে এটি কোন রাজনৈতিক হামলা নয়, ধর্মীয় কর্মকাণ্ডে বাধা প্রদান ও আক্রমণ বলে মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, অবৈধ-অনৈতিক সরকার বিএনপি দমনে উঠেপড়ে লেগেছে। তারা রমজানও মানছে না। ইফতার মানছে না। মসজিদ মানছে না। মসজিদের ভেতরে ঢুকে বিএনপি নেতাদের মারধোর করছে, মসজিদ ভাঙচুর করছে। এই সরকার বেপরোয়া হয়ে গেছে।

তিনি বলেন, মসজিদে ঢুকে বিএনপি নেতাকর্মীদের ওপর শুধু আক্রমণ নয়, হযরতপুরে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের বাড়িতেও আক্রমণ চালিয়েছে।

ফখরুল বলেন, ‘গতকাল সকল পত্রিকায় আপনারা দেখেছেন, কিভাবে ভয়ঙ্করভাবে এসব করা হয়েছে। সরকার আজ দিন দিন ভয়ংকর হয়ে উঠেছে। তারা পবিত্র রমজানও মানছে না।’

এসময় তিনি রাঙামাটিতে যুবলীগ নেতা হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং উপজাতিদের ২’শ ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনা সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলে গেলেন গিটারিস্ট আমীর জাকি

পরবর্তী

কে কাকে কপি করছেন?

পরবর্তী
শাহরুখ খান। পাশে শাকিব খানের ‘রংবাজ’ ছবির লুক

কে কাকে কপি করছেন?

কুম্বলের পরিবর্তে শেবাগ?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT