চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে বৈশাখে ‘বইজান্তার বইমেলা’র সফল সমাপ্তি

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:৫৯ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
শিল্প সাহিত্য
A A

সাভারে নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত চার দিনব্যাপী ‘বইজান্তার বইমেলা’র সমাপনী দিনে দর্শনার্থী ও শিক্ষার্থীদের ভীড় ছিলো চোখে পড়ার মতো। বইজান্তা ডটকমের আয়োজনে চার দিনব্যাপী এ বইমেলা আজ রবিবার রাত ১০টায় সফলভাবে শেষ হয়েছে।

রবিবার বিকালে মেলার স্টলগুলো ঘুরে জানা যায়, এই প্রথম সাভার উপজেলায় বইমেলার আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকেরা অনেকটা উৎসবের আমেজে মেলায় ভীড় করেন। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন আসরের পর থেকে মেলায় লোকসমাগম বাড়তে থাকে। বইমেলায় শিশু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের চাহিদা ছিলো সবচেয়ে বেশি।

সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রাইসা আক্তার বলেন, নিয়মিত এ ধরনের বইমেলার আয়োজন করলে উপজেলার কিশোর-তরুণরা বইপড়ায় আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। মেলায় মুক্তিযুদ্ধ ও শিশু-কিশোরদের জন্য আসা বই ভালো লেগেছে বলে জানায় রাইসা।

Banglabid

রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বইমেলার সমাপনী দিনে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে প্রথম আলো ইয়ুথ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. মুনীর হাসান বলেন, ‘বাংলাদেশকে তরুণরাই যুগযুগ ধরে আলোকিত করেছে। বইজান্তার সদস্যরা সেই তরুণদেরই উত্তরাধিকার।’

বিশেষ আলোচকের বক্তব্যে ভাষা আন্দোলন জাদুঘর ও গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং বইজান্তা ডটকমের উপদেষ্টা এম.আর. মাহবুব বলেন, ‘কতিপয় তরুণদের এই ঐতিহাসিক বইমেলার উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে। সবজান্তার আগে মানুষকে বইজান্তা হতে হয়। বই পড়ার মাধ্যমেই একজন মানুষ সত্যিকারের আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।’

Reneta

বইমেলার আয়োজক ও বইজান্তার প্রধান নির্বাহী কামরুল হাসান খান বলেন, বইজান্তার প্রত্যেকটা সদস্য যে স্বপ্ন লালন করে, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সেই স্বপ্নটা ছড়িয়ে দিতে চাই। আমরা চাই বইজান্তার সেই স্বপ্নটা ভাইরাস আকার ধারণ করুক। সেই ভাইরাসটা ছড়িয়ে পড়ুক সাভারসহ দেশের প্রত্যেকটা জেলা-উপজেলা ও মফস্বলে।

বইজান্তার প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল্লা আল ফুয়াদ ত্বোহা বলেন, আমরা সবসময় বিশ্বাস করি একদল তরুণই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। তরুণরাই পারে দেশের পরিবর্তন আনতে। শুধু তার জন্য দরকার ইচ্ছা ও আকাঙ্ক্ষার শক্তি। আমি চাই বইজান্তার সদস্যদের মতো দেশের সকল তরুণরা যেনো একসাথে মিলে কাজ করে।

সাভার উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ১৩ এপ্রিল (শুক্রবার) থেকে সাভার নামা বাজার সংলগ্ন পঞ্চবটী আশ্রম প্রাঙ্গণে বইমেলা শুরু হয়। মেলায় বাংলা একাডেমি সহ সর্বমোট ২১টি প্রকাশনা সংস্থা অংশ নেয়।

চার দিনব্যাপী এ মেলায় তরুণ শিক্ষার্থীদেরকে বইপড়ায় আগ্রহী করে তুলতে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ২৫ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেয়া হয়। এছাড়াও শিশু-কিশোদেরকে বইপড়ার প্রতি আগ্রহী করার জন্য শিশুদের মাঝে বই বিতরণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষা ও সংস্কৃতি চর্চা একত্রে চললে জঙ্গিবাদের অস্তিত্ব থাকে না: ঢাবি উপাচার্য

পরবর্তী

বইপোকা এমা

পরবর্তী

বইপোকা এমা

এসেছে জেনেট জ্যাকসনের ছেলের ছবি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT