চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:০৯ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ ফুটবল অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশীপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। লাল সবুজের জার্সিধারীদের পক্ষে জোড়া গোল করেন সরোয়ার হোসেন নিপু। একটি করে গোল করেন আবেদীন রাকিব ও আতিকুজ্জামান।

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রাধান্যবিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। প্রথম মিনিটেই এক পরিকল্পিত আক্রমণ থেকে বাংলাদেশের ৯ নং জার্সিধারী সরওয়ার জামান নিপুর গোল অফসাইডের কারণে বাতিল হয়।

তবে ৪ মিনিটের মাথায় গোল পেয়ে যায় বাংলাদেশ। নিজেদের মধ্যে আদান-প্রদানে শ্রীলঙ্কান বক্সে ঢুকে বাংলাদেশ। মাঝমাঠ থেকে দারুণ নৈপুণ্যে দুইজন কে ফাঁকি দিয়ে ডি বক্সের দিকে এগিয়ে যান নিপু। আলতো করে ডানপ্রান্তে বল পাস করেন। ফিরতি ক্রস থেকে ডি বক্সের মধ্যে থেকে কোণাকুনি শটে বল জালে পাঠান কিশোরগঞ্জের এই তরুণ।

Banglabid

এক গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। লঙ্কান যুবাদের প্রায় কোণঠাসা করে ছাড়েন লাল সবুজের যুবারা।শ্রীলঙ্কার দুই একটি আক্রমণও থেমে গেছে বাংলার রক্ষণ দুয়ারে গিয়ে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতি যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে লঙ্কানরা। তবে বাংলাদেশের যুবাদের মাঝমাঠের নৈপুন্যে আর তা সম্ভব হয়নি। ম্যাচের ৬০ মিনিটের মাথায় আবার এগিয়ে যায় বাংলাদেশ। ডি বক্সের জটলা থেকে দুর্দান্ত একটি গোল করেন আবেদীন রাকিব।এর মাত্র তিন মিনিট পরেই সহজ গোলের সুযোগ নষ্ট করে বাংলাদেশের ছেলেরা। ৭৬ মিনিটে মাঠে আবারো উল্লাসের টেউ তুলেন আতিকুজ্জামান। কর্ণার থেকে আসা উরন্ত বলে দারুন ভাবে মাথা ছুঁইয়ে বলকে জাল স্পর্শ করান।

ম্যাচের ৮৫ মিনিটে আবারো দলকে বিজয় উল্লাসে মাতান সরোয়ার হোসেন নিপু। বক্সের মধ্যে গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন তিনি।

Reneta

রেফারীর শেষ বাঁশি বাজলে খেলোয়াড়রা মাতেন আনন্দ উল্লাসে। গ্যালারীতে টেউ ওঠে সাবাশ বাংলাদেশ ধ্বনিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাফ ফুটবল অনূর্ধ্ব-১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT