চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফে ‘স্ট্রাইকার সমস্যা’ কাটিয়ে ওঠার আশা এমিলির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

‘সবসময়ের জন্য আমাদের দুর্বল একটা অবস্থা থাকে স্ট্রাইকিং পজিশনে। কোচ জেমি ডে কাকে নাম্বার নাইনে ব্যবহার করেন সেটা দেখার বিষয়। এশিয়ান গেমসে যে জুনিয়র প্লেয়াররা খেলে এসেছে, তাদের খেলা অসম্ভব ভালো লেগেছে। স্পেশালি ফ্রন্টলাইনে সাদ, সুফিল এবং বিপলু দারুণ খেলেছে। তাদের সকলেরই সামর্থ্য আছে। তাদেরকে যদি ফ্রন্টলাইনে ব্যবহার করা হয়, আমার আশা ভালো কিছু মিলবে।’ -বলছিলেন জাহিদ হাসান এমিলি।

চ্যানেল আই অনলাইনের নিয়মিত আয়োজন ‘কথাবার্তা’য় সোমবার সন্ধ্যা ৬টায় অতিথি হয়ে এসেছিলেন জাহিদ হাসান এমিলি। সেখানেই সাফ ফুটবলে লাল-সবুজদের ঘিরে প্রত্যাশা-সম্ভাবনা, দেশের ফুটবলের সাম্প্রতিক অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন বাংলাদেশ ফুটবল দলের এ সাবেক অধিনায়ক।

‘রিসেন্টলি আমাদের দেশে ভালো কিছু খেলোয়াড় এসেছে। যারা কাতারকে হারিয়েছে। থাইল্যান্ডের সঙ্গে ড্র করেছে। উজবেকিস্তানের সঙ্গে যে ম্যাচটা খেলেছে.. এই দলটাকে নার্সিং করতে হবে লম্বা সময় ধরে। কোচ হিসেবে জেমি ডে এসেছে, তার উপর আস্থা রাখতে হবে। এই সাফেই যে তিনি দলকে চ্যাম্পিয়ন করে দেবেন এমন ভাবা যাবে না। তার হাতে লম্বা সময় ধরে দলকে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। যদি পরের সাফ পর্যন্ত সময় দেয়া হয়, আমার মনে হয় সাফল্য আসবে।’ লাল-সবুজদের সম্ভাবনা নিয়ে বলেন এমিলি।

Banglabid

মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া সাফের আসরে সেমিফাইনাল-ফাইনালকে লক্ষ্য বানাতে হলে প্রথম ম্যাচের খুব গুরুত্ব দেখছেন এমিলি। এদিন ভুটানের বিপক্ষে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে বাংলাদেশ। তাতে জয়ে শুরুর উপর গুরুত্ব দিলেন এ সাবেক।

বিশ্বকাপের সময় দেশজুড়ে যে উন্মাদনা লক্ষ্য করা যায়, তাতে থাকে না নিজেদের জাতীয় দলের অংশগ্রহণ। কারণ বাস্তবতায় অনেক পিছিয়ে বাংলাদেশ ফুটবল। বিশ্বকাপে বাংলাদেশের খেলতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কোনো বিকল্প নেই- কথাটিই আরেকবার মনে করিয়ে দিলেন এমিলি। দেশের ফুটবলে গুণগত একটা পরিবর্তনের জন্য এখন সময়টাই উপযুক্ত বলেও মত তার।

চ্যানেল আইয়ের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরিফ চৌধুরির উপস্থাপনায় এমিলির সঙ্গে আলোচনায় ছিলেন চ্যানেল আই লাক্স সুন্দরী শেরিনা সারাকা। তিনি বললেন, সাফল্যের জন্য কঠিন পরিশ্রমের বিকল্প নেই। কি ফুটবল, কি সুন্দরী প্রতিযোগিতা, মন থেকে কেবল সাফল্য প্রত্যাশা করলেই হবে না; পাশাপাশি কঠিন পরিশ্রমটা করতেই হবে।

Reneta

চ্যানেল আই অনলাইনের ‘কথাবার্তা’ অনুষ্ঠানটি দেখুন-

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কথাবার্তাজাহিদ হাসান এমিলিলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমা চৌধুরীর স্বপ্নের বাংলাদেশ থেকে আমরা কতদূরে?

পরবর্তী

প্রতিশোধ নিয়ে ভাবেন না বাংলাদেশ কোচ

পরবর্তী

প্রতিশোধ নিয়ে ভাবেন না বাংলাদেশ কোচ

বক্স অফিসে ‘স্ত্রী’র দাপট অব্যাহত

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT