চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সান্ত্বনার জয়েও সান্ত্বনা নেই বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

মূল টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। লড়তে হয়েছে স্থান নির্ধারণীর জন্য। তাতে পঞ্চম হয়ে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের ইতি টেনেছে বাংলাদেশ।

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে ঘানার বিপক্ষে ৩-৩ ব্যবধানে সমতায় ছিল বাংলাদেশ। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতেছেন জিমি-চয়নরা।

পিছিয়ে পড়ার পর প্রথমে পেনাল্টি কর্নার থেকে করা গোলে বাংলাদেশকে সমতায় ফেরান মামুনুর রহমান চয়ন। তার কর্নারেই পরে এগিয়ে যায় বাংলাদেশ। ঘানা আবারো সমতা ফেরালে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি শেষ মিনিটের গোলে ম্যাচে প্রাণ ফেরান। এরপরই টাইব্রেকার।

টাইব্রেকের শুট আউটে বাংলাদেশের হয়ে গোল করেছেন কৃষ্ণ কুমার, মইনুল ইসলাম কৌশিক ও রাসেল মাহমুদ জিমি। একসময় ৩-৩ সমতায় থাকে ফল। পরে সাডেন ডেথে কৃষ্ণ কুমারের গোলে জয় নিশ্চিত হয় লাল-সবুজদের।

যদিও এই জয়ে সান্ত্বনা পাচ্ছে না বাংলাদেশ। ম্যাচ শেষে খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের সকলের কণ্ঠেই থাকল আক্ষেপ। আক্ষেপ ঘরের মাঠে ভালো প্রস্তুতির পরও সেটি মাঠের পারফরম্যান্সে রূপ দিতে না পারার।

এর আগে পুল এ’তে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ফিজির বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের পর ওমানের কাছে ৩-২ ব্যবধানে হার। আর কোয়ার্টার ফাইনালে মিশরের কাছে ৫-১ গোলে হেরে সেমিফাইনালের স্বপ্ন চূর্ণ হয় জিমি-চয়নদের। পরে পঞ্চম স্থান নির্ধারণীর মঞ্চে আসার পথে শ্রীলঙ্কাকে ৯-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

ট্যাগ: ওয়ার্ল্ড হকি লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাস্তায় হেঁটে বেড়াচ্ছে রোবট চিতা!

পরবর্তী

হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রতিযোগী ছিলো প্রায় ৩ হাজার

পরবর্তী

হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রতিযোগী ছিলো প্রায় ৩ হাজার

প্রতিরক্ষা সক্ষমতার পথে আরো একধাপ অগ্রগতি

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT