চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তার গল্প বলার উদ্দেশ্যে কয়েক শিক্ষার্থীকে প্রাণভিক্ষা দিয়েছিল সান্টা ফে হামলাকারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ২০, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
টেক্সাস-সান্টা ফে স্কুলে হামলা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সান্টা ফে হাই স্কুলে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন সাবেক শিক্ষার্থী পুলিশকে বলেছে, হামলা চালানোর সময় সে বেছে বেছে পছন্দের কয়েকজন শিক্ষার্থীকে প্রাণভিক্ষা দিয়েছিল। যেন ওই শিক্ষার্থীরা তার গল্প সবাইকে জানাতে পারে।

১৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী দিমিত্রিয়োস পাগুরজিসকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের নথিপত্র আদালতে পেশ করে এ তথ্য জানায় পুলিশ।

দিমিত্রিয়োসের বিরুদ্ধে ১০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Banglabid

আদালতে জমা দেয়া ওই স্বীকারোক্তি অনুসারে, দিমিত্রিয়োস জিজ্ঞাসাবাদে তার নীরব থাকার অধিকার ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় এবং একাধিক ব্যক্তিকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়।

কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, আত্মসমর্পণের আগে সে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছিল।টেক্সাস-সান্টা ফে স্কুলে হামলা

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই বন্দুকযুদ্ধ ১৫ মিনিটের মতো চলার পর হামলাকারী কিশোর তার আত্মহত্যার পরিকল্পনা বাদ দিয়ে পুলিশের হাতে নিজেকে তুলে দেয়।

Reneta

পুলিশের দেয়া সর্বশেষ তথ্য অনুসারে, শুক্রবারের ওই হামলায় ৮ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। তাদের মধ্যে আহত পুলিশ কর্মকর্তা জন বারনেসের অবস্থা গুরুতর।

টেক্সাস-সান্টা ফে স্কুলে হামলা
অভিযুক্ত কিশোর

এর আগে শনিবার পুলিশ জানায়, দিমিত্রিয়োস পাগুরজিস তার বাবার দু’টি আগ্নেয়াস্ত্র চুরি করে এনে হামলা চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি জানায়, দিমিত্রিয়োস বাবার কাছ থেকে একটি শটগান ও একটি রিভলবার চুরি করেছিল। দু’টি অস্ত্রই সে শুক্রবার স্কুলে হামলার কাজে ব্যবহার করেছে।

অস্ত্র দু’টি অবশ্য বৈধভাবে কিনেই নিজের কাছে রাখতেন দিমিত্রিয়োসের বাবা।

টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট জানান, সন্দেহভাজনের ডায়রি, কম্পিউটার এবং মোবাইল ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে সান্টা ফে স্কুলের ভেতর এবং ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ধরনের বিস্ফোরক যন্ত্র খুঁজে পেয়েছে পুলিশ। এগুলোর মধ্যে একটি কার্বন ডাই-অক্সাইড ডিভাইস এবং একটি মোলোটভ ককটেলও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেক্সাসে হামলালিড নিউজসান্টা ফে হাই স্কুল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কাগজে কলমেই চলমান কুড়িগ্রাম চরাঞ্চলের ৭২টি আনন্দ স্কুল

পরবর্তী

আভিজাত্যে মোড়ানো রাজকীয় বিয়ে, যেনো মহাতারকার মিলন মেলা

পরবর্তী
প্রিন্স হ্যারির রাজকীয় বিয়েতে (বাম দিক থেকে) জর্জ ক্লুনি ও আমাল ক্লুনি, অপরাহ উইনফ্রেহ ও সস্ত্রীক ইদ্রস আলবা

আভিজাত্যে মোড়ানো রাজকীয় বিয়ে, যেনো মহাতারকার মিলন মেলা

ইটভাটা

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়েছে ২০০ বিঘা জমির ধান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT