চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতাশ ছাপচিত্রের প্রদর্শনী ইএমকে সেন্টারে শুরু শনিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ১০, মে ২০১৮
বিনোদন
A A

চিত্রকলার গুরুত্বপূর্ণ অংশ ছাপচিত্র।  ২০ বছর ধরে এ বিষয়ে নিরীক্ষা করে আসছেন শিল্পী তারিক জুলফিকার। সে নিরীক্ষার মাধ্যমে সৃষ্ট ২৭ টি ছাপচিত্রের ১৩ দিনের প্রদর্শনী করছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও আমেরিকান সেন্টারের উদ্যোগে ২০১২ সালে সৃষ্ট এডওয়ার্ড এম কেনেডি সেন্টার (ইএমকে)।

১২ মে ইএমকে সেন্টারে   সন্ধ্যা ৬টায় তারিক জুলফিকার এর একক ছাপচিত্র প্রদর্শনী ‘সিমুলকারাম’ উদ্বোধন হতে যাচ্ছে। প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা’র ছাপচিত্র বিভাগের মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিত্রকলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. রশিদ আমিন।

ছাপচিত্র প্রদর্শনী প্রসঙ্গে শিল্পী তারিক জুলফিকার বলেন: আমি ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা ও উপলব্ধির জগতকে সবার সামনে দৃশ্যমান করার চেষ্টা করেছি মাত্র। আমি বিশ্বাস করি অতীতের মাঝেই সব প্রশ্ন ও সমাধান লুকিয়ে আছে; যেমন আমাদের জন্মের আগের স্মৃতি জমা থাকে আমাদের ডিএনএ-তে। আবার আমরা যা কল্পনা করি তা আসলে আমাদের ফেলে আসা অতীত ছাড়া আর কিছুই না।’

তিনি আরো বলেন,  আসলে আমরা শুধু বারবার কপি করছি বা হচ্ছি, কিন্তু কোন কপির সাথে কোন কপির মিল নাই। ঠিক যেন আকাশের কোটি কোটি তারা। কিংবা রবিন্দ্রনাথের লেখা কবিতা গান, যা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন মানুষ পরছে বা গাইছে বা শুনছে নতুন বাস্তবতায় ও উপলব্ধিতে। প্রতিবারই তা ঘটে নবরূপে-নবঢঙ্গে এক স্থির সময়ে। আর তাই এই প্রদর্শনীতে আমি আমার উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছি।’

প্রদর্শনী প্রসঙ্গে ইএমকে পরিচালক এমকে আরিফ বলেন, আমরা না দেখা দুনিয়ার অভিজ্ঞতা চিত্রশিল্পের  মাধ্যমে উপলব্ধি করতে চাই। যারা এ কাজ করেন দেশে কিংবা বাইরে তাদের তুলে ধরতে চাই। ইএমকে সেন্টার এ বিষয়ে সবসময় উৎসাহ দিয়ে আসছে। শিল্পী তার সৃষ্টিতে মানুষের অবচেতন মনের দেখা না দেখা জগত তুলে ধরতে চেয়েছেন। আমরা মনে করি এই প্রদর্শনীর মাধ্যমে মানুষের ছাপচিত্র এবং বিষয়বস্তু নিয়ে আগ্রহ এবং কৌতুহল সৃষ্টি হবে।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ধানমন্ডি পুরাতন ২৭ নং রোড এর ৫ নং বাড়ির ১০ তলায়। ইএমকে সেন্টারে।  প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত।

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

এক দশক পর ঢাকায় সাহানা বাজপেয়ী

পরবর্তী

কেনিয়ায় বাঁধ ভেঙে নিহত ২০

পরবর্তী

কেনিয়ায় বাঁধ ভেঙে নিহত ২০

কেকেআরের কারণে ক্ষমা চাইলেন শাহরুখ

সর্বশেষ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক ওমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT