কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের পর একটি বাঁধ ভেঙে অনন্ত ২০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। রাজধানী নাইরোবির সোলায় শহর থেকে ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ঘটনা ঘটে।
নাকুরুর শহরের গভর্নর লি কেনিয়াজু বলেন, এ ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে। মানুষ ছাড়াও অনেক ঘর-বাড়িও ধ্বংস হয়েছে।
কেনিয়ার রেডক্রস থেকে বলা হচ্ছে, এখন পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা গিয়েছে।
দেশটির ডেইলি নেশন জানিয়েছে, ওই বাঁধ ভেঙে পড়ার পর কাছাকাছি থাকা শত শত ঘর-বাড়ি ভেসে যায়।
শহরের পুলিশ প্রধান জাফথ কিওকো জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও উদ্ধার কাজ চলছে।







