চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজা কমলো শীর্ষ সন্ত্রাসী জোসেফের, কারামুক্তিতে বাধা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীর মোহাম্মদপুরে ফ্রিডম পার্টির নেতা মোস্তফা হত্যা মামলায় পুলিশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় থাকা জোসেফের (তোফায়েল আহমেদ) মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

এরফলে প্রায় ২০ বছর ধরে কারাগারে থাকা জোসেফের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৭ মে খুন হন মোস্তফা। ওই ঘটনার পরপরই পুলিশের হাতে গ্রেপ্তার হন জোসেফ ও তার সহযোগি কাবিল সরকার।

Banglabid

২০০৪ সালের ২৫ মে নিম্ন আদালত এই মামলায় জোসেফের মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তার ভাই হারিস ও দুই সহযোগি কাবিল এবং আনিসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এ রায়ের বিরুদ্ধে কারাগারে থাকা আসামীরা জেল আপিল করে। ২০০৭ সালে ওই আপিল ও ডেথরেফারেন্সের শুনানি শেষে নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট। 

এরপর আপিল বিভাগে আসে মামলটি। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার জোসেফের যাবজ্জীবন এবং অন্য আসামী কাবিল সরকারকে খালাস দেন। 

Reneta

আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আইনগতভাবেই জোসেফের যাবজ্জীবন (১৪ বছর) সাজা খাটা হয়ে গেছে। তাই এখন তার কারামুক্তি পেতে কোনো বাধা নেই।

জোসেফের পিতা ওয়াদুদ আহমেদ ছিলেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা। জোসেফ সবচেয়ে ছোট ছেলে। তার অন্য ছেলে হারিস আহমেদের নামও রয়েছে পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। হারিস বর্তমানে ভারতে পালিয়ে আছেন। তার আরেক ছেলে সাঈদ আহমেদ টিপু সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

ওয়াদুদ আহমেদের বড় ছেলে মেজর জেনারেল আজিজ আহমদ বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।

জোসেফ এক সময় ছাত্রলীগের নেতা পরিচয়ে পুরো মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণ করতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোসেফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুসলিম দেশেই ‘মুসলিম বিরোধী’ ট্রাম্পের ব্যবসা-বাণিজ্য!

পরবর্তী

ইরফানের কোলে মুস্তাফিজ

পরবর্তী

ইরফানের কোলে মুস্তাফিজ

সিলেটের সামনে ঢাকার ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT