বিপিএলে আজকের প্রথম খেলায় সিলেট সুপারস্টারসকে জয়ের জন্য ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে ঢাকা ডাইনামাইটস। প্রথম ব্যাট করে ৫ উইকেটে ১৫৭ রান করে ঢাকা।
৫৫ রানে তিন উইকেট হারানো ঢাকাকে আবারও টেনেছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দলীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন লঙ্কান গ্রেট। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন ফরহাদ রেজা ও নাসির হোসেন।
সিলেটের হয়ে আব্দুর রাজ্জাক নেন দুটি উইকেট।
দুই দলেরই এটি নবম ম্যাচ। এর আগে আট ম্যাচে চারটিতে জয় পেয়েছে ঢাকা। সমান সংখ্যক ম্যাচে সিলেটের জয় দুটিতে।
সমান চারটি করে জয়-পরাজয়ে আট পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে রয়েছে ঢাকা ডাইনামাইট। আট ম্যাচে দুই জয় ও ছয় পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার নিচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট।






