চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব তিন সংস্করণেই শীর্ষে, মোস্তাফিজের ‘১২ লাফ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান উদ্ধার করেছেন সাকিব। শিরোপার আক্ষেপ আর আঙুলের চোটে ক্রিকেট-বিরতিতে যাওয়ার সময়েই এল তার ভাল খবরটা। যার মধ্য দিয়ে তিন সংস্করণেই আবারও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন টাইগার তারকা। আর ১২ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন মোস্তাফিজ।

ত্রিদেশীয় সিরিজে ১৬৩ রান করার পাশাপাশি ৯টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। টপকে গেছেন মোহাম্মদ হাফিজকে। পাকিস্তান অলরাউন্ডারের পয়েন্ট যেখানে ৩৩৯, সেখানে সাকিব ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে গেলেন অনেকটা।

সাকিব ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও তিনধাপ এগিয়েছেন। আছেন ৩০-এ। দারুণ খেলা তামিম ইকবাল আছেন আগের ১৬তম স্থানেই।

সেখানে ১২ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৯-এ উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ৮ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে আরেক পেসার রুবেল হোসেন, সাকিব ২০তম স্থানে এবং মাশরাফী ২৪-এ উঠে এসেছেন।

ত্রিদেশীয় সিরিজের টানা দুই হারে বাংলাদেশ অবশ্য দুই রেটিং পয়েন্ট হারিয়েছে। তবে র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বর জায়গাটা ধরে রেখেছে। ৯২ রেটিং নিয়ে শুরু করে টুর্নামেন্ট শেষে টাইগার দলের পয়েন্ট এখন ৯০। সেখানে ভারত ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে, সাউথ আফ্রিকা ১১৯ পয়েন্ট নিয়ে ওয়ানডের সেরা দলে দুইয়ে আছে।

ট্যাগ: মোস্তাফিজসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর বাড়ির মালিকদের কাছে পাওনা ২৩০ কোটি টাকা

পরবর্তী

রাগ করে আর বাপের বাড়িতে নয়

পরবর্তী

রাগ করে আর বাপের বাড়িতে নয়

নাঈমের সব প্রথমের সঙ্গেই ‘সাগরিকা’

সর্বশেষ

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT