চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমের সব প্রথমের সঙ্গেই ‘সাগরিকা’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:১৯ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নতুন বল হাতে পাশাপাশি দাঁড়িয়ে আব্দুর রাজ্জাক ও নাঈম হাসান। অভিজ্ঞতায় দুজন দুই বিন্দুর, সোমবার মিলে গেলেন একবিন্দুতে। একজন প্রথমবার ডাক পেয়ে জাতীয় দলের অনুশীলনে, অন্যজন ফিরেছেন চার বছরের উপেক্ষা শেষে। দুজনেই লিটন দাসকে জোরের উপর বল ছুঁড়লেন কিছুক্ষণ, ডেলিভারির ভঙ্গিটা অবশ্য ভিন্ন। ধরণটাও, একজন বাঁহাতি স্পিনার আরেকজন যে ডানহাতি অফস্পিনার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট হতে যাচ্ছে স্পিননির্ভর। নেটে ঠিকঠাক বোলিং করে যেতে পারলে সাগরিকার এই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে নামার সুযোগ হতে পারে তাদের।

চার বছর আগে রাজ্জাক সবশেষ টেস্ট খেলেছিলেন এই সাগরিকায়। ফেরাটা এখানে হলে তার জন্য স্মরণীয়ই হবে। যেখানে থেমেছিলেন সেখান থেকেই শুরু করতে পারবেন। নাঈমের অভিষেক হলে সেটিও হবে রোমাঞ্চকর। ঘরোয়া ক্রিকেটের তিন আসর এনসিএল, বিসিএল ও বিপিএলে অভিষেক হয়েছিল এই সাগরিকার তীরেই। আরও একবার অভিষেকের আশা নিয়ে নিউজিল্যান্ড থেকে উড়ে এসেছেন বন্দরনগরীর ঘরের ছেলে নাঈম। মাত্র ১৭ বছর বয়সে টেস্ট অভিষেকের অপেক্ষায় কদিন আগেই অনূর্ধ্ব-১৯ দলে খেলা স্পিনার। নিউজিল্যান্ডে  সাইফ-আফিফরা যখন যুব বিশ্বকাপের স্থান নির্ধারণী রাউন্ড খেলছে, তখন নাঈম বড়দের মঞ্চে নেমে যাওয়ার অপেক্ষায়।

রাজ্জাক যখন বিকেএসপির পাঠ শেষ করে জাতীয় দলে ঢোকার অপেক্ষায়, নাঈমের তখন জন্ম চট্টগ্রামের ব্যবসায়ী পরিবারে। দুজনের মধ্যে বয়সের ব্যবধান দ্বিগুণ। নেটে থাকা তাইজুল-সানজামুলরাও বয়সে অনেক বড়। যাদের খেলা দেখে বড় হয়েছেন, তাদের সঙ্গে বাংলাদেশ দলে থাকতে পেরে কেমন লাগছে নাঈমের?

Banglabid

‘অনেক ভাল। ওনারা সবাই অভিজ্ঞ, অনেককিছু শেখার আছে। চেষ্টা করব সবকিছু শেখার।’ কৈশোরের আবর্তে থাকা নাঈমের সরল আলাপচারিতা।

চুপচাপ স্বভাবের নাঈম কথা শেষ করেন ছোট ছোট বাক্যে। প্রশ্নের উত্তরে আরও কিছু যে বলা উচিত সেটি নিজেও অনুভব করেন। সেটি টের পাওয়া যায় এই তরুণের অভিব্যক্তি দেখে। মনের কথাগুলো ঠিক কণ্ঠনালী দিয়ে বেরিয়ে আসে না এই যা! চলন-বলনে ওই যে কৈশোরের ছাপটা স্পষ্টই। ‘টেস্ট অভিষেক’ প্রসঙ্গ উঠতেই অবশ্য একগাল হেসে দিলেন।

‘এই মাঠে এনসিএল, বিসিএল, বিপিএল; সব ডেব্যু হয়েছে। সুযোগ পেলে নিজের শতভাগ দেয়ার চেষ্টা করব। ওরকম উইকেট তো কপালের ওপর, উইকেট কী হবে জানি না। আমি চেষ্টা করব আমার যে বৈচিত্র্য, শক্তির জায়গা আছে, তা কাজে লাগানোর।’

Reneta

৬ ফুট উচ্চতার নাঈম উইকেট থেকে বাড়তি বাউন্স আদায় করতে পারেন বলেই নির্বাচকদের মন জয় করতে পেরেছেন মাত্র ১৭ বছর বয়সেই। নাঈমও এটিকে সুবিধা আদায়ের মূল অস্ত্রই ভাবেন। অবশ্য নিজের শক্তির জায়গা নিয়ে প্রথমে জানাতে চাননি। পরে বললেন, ‘হ্যাঁ, বাউন্সটা ভাল পাই।। বাংলাদেশের উইকেটে টার্ন পাওয়া যায়। উইকেট বুঝে বল করতে হবে। বাড়তি বাউন্স পাওয়াটাই আমার সবচেয়ে বড় শক্তি।’

মনে হতে পারে নাঈম হুট করে চলে এসেছেন জাতীয় দলে। আসলে তেমনও নয়। আগে প্রমাণ দিতে হয়েছে ইমার্জিং কাপে। এশিয়ার দলগুলো নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ভাল করার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের আগে ক্যাম্পে ছিলেন নেট বোলার হিসেবে। তখনকার কোচ চণ্ডিকা হাথুরুসিংহের কথা শুনে পেয়েছেন সামনে বাড়ার সাহস। বোলিং যে ঠিকঠাক আছে সেই সার্টিফিকেট দিয়েছিলেন হাথুরুই।

‘তখন উনি (হাথুরু) বলেছিলেন, এখন যা আছে সবই ঠিক আছে। চেষ্টা করবে নিজেকে প্রতিদিন একটু হলেও উন্নতি করার। আজকে একটু করব, কালকে একটু করব। নির্দিষ্ট করে কিছু বলেননি।’

ক্রিকেটে হাতেখড়ির সময় নাঈম ছিলেন পেস বোলার। পেসার থেকে স্পিনার হয়ে ওঠার গল্প বলে দৌড়ে ছুটলেন নেটের দিকে। নাঈমের বোলিং দেখার জন্য  দাঁড়িয়ে স্পিন বোলিং কোচ সুনিল যোশি ও কোচিং স্টাফের বাকিরা, ‘ক্রিকেট শুরু করেছি পেস বল দিয়ে। তখন উচ্চতা এত বেশি ছিল না। একাডেমির বড় ভাইরা বলেছে তুমি স্পিনার হও। তখন কোচ বাইরে ছিল, আসার পর  উনিও বলেছেন স্পিনার হও। আমার কোচ (মোমিন ভাই) মূলত স্পিনার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈম হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT