চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-তামিমের সাফল্য উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ১৪, জুন ২০১৫
স্পোর্টস
A A

ভারত-বাংলাদেশ টেস্টে টাইগারদের হতাশাজনক পারফরম্যান্সের মাঝেই অনন্য তিনটি কীর্তি গড়েছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারে সাকিব ১০০ উইকেট নেয়ার পাশাপাশি ছুয়েছেন ২ হাজার রানের মাইলফলক। আর টাইগারদের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক এখন তামিম। ফতুল্লায় পাঁচদিনের টেস্ট ম্যাচের শেষে ড্রেসিংরুমে এই অর্জনের উদযাপন করলো টাইগাররা কেক কেটে।

হাবিবুল বাশারকে পেছনে ফেলে বাংলাদেশের টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তামিমের। ভারতের বিপক্ষে ফতুল্লায় অনুষ্ঠিত টেস্ট ম্যাচটিতে তামিম ব্যাট করতে নেমেছিলেন হাববুল বাশারের টেস্ট সংগ্রহ ৩০২৬ রানের চেয়ে ৬ রানে পিছিয়ে থেকে। ১৯ রানের ছোট ইনিংস খেলেই সর্বোচ্চ শিখরে পৌছান তিনি। টেস্ট ক্যারিয়ারে তামিমের সংগ্রহ দাড়ায় ৩০৩৯ রান। ফলোঅনের শিকার হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬ রানে অপরাজিত তামিমের টেস্ট রান এখন ৩০৫৫।

বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের মাটিতে ১০০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েছেন। এই ম্যাচে সাকিবের প্রথম শিকার শিখর ধাওয়ানকে আউট করেই এই উচ্চতায় পৌছান; দেশের মাটিতে শততম উইকেট শিকারের এই কৃতিত্বের গুরুত্ব বোঝাতে একটি পরিসংখ্যানই যথেষ্ট। যেখানে বাংলাদেশের পক্ষে টেস্টে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০ উইকেট আছে মাত্র একজনের। আর তিনি হলেন আরেক স্পিন জাদুকর রফিক।

Banglabid

এছাড়াও টেস্ট ক্যারিয়ারে সাকিব দেশের মাটিতে ছুঁয়েছেন ২ হাজার রানের মাইলফলক। প্রথম ইনিংসে মাত্র ৯ রান করে আউট হয়েও এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে সাকিবের রান ২ হাজার ৭৪১।

ভারতের বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট ম্যাচটিতে বাংলাদেশের পারফরম্যান্স হতাশ করেছে এদেশের ক্রিকেট ভক্তদের। বৃষ্টির যন্ত্রণা শেষ পর্যন্ত আশির্বাদ রূপেই যেন মূর্ত হয়েছে। প্রথম ইনিংসে ভারতের করা ৪৬২ রানের জবাবে ব্যাট করতে বাংলাদেশের একমাত্র ইমরুল কায়েস ছাড়া আর কেউ তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ১৩৯ বলে ৭২ রান করে একাই লড়ে যান ইমরুল। তবে শেষ পর্যন্ত ২৫৬ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। নিজের অভিষেক ম্যাচে লিটন দাস ৪৫ বলে ৪৪ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। তবে টাইগারদের এই হতাশার মাঝে তামিম ও সাকিবের এই তিন অর্জনই কিছুটা আলো ছড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালবাংলাদেশ-ভারত ক্রিকেটসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT