চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ঝলকে প্লে-অফে বার্বাডোজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার নিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসান ব্যাটে-বলে চমক দেখালেও হারতে হয়েছিল বার্বাডোজ ট্রাইডেন্টসকে। দ্বিতীয় ম্যাচেও পারফর্ম করে দেখালেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব ঝলকে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে বার্বাডোজ। সেন্ট লুসিয়াকে ২৪ রানে হারায় তারা।

সোমবার বাংলাদেশ সময় ভোরে কেনিংটন ওভালে মাঠে নামে দুই দল। টসে জিতে ব্যাটিং নেয় বার্বাডোজ। ব্যাটিংয়ে শুরুতেই হেলসের (০) বিদায়ের পর নামেন সাকিব। এরপর চার্লসের সাথে ৬২ রানের জুটি গড়েন। দলীয় ৬৩ রানে ফাওয়াদ আলমের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি।

আউট হওয়ার আগে ২১ বলে দুই বাউন্ডারিতে ২২ রান করেছেন সাকিব। তবে চার্লসের ৪৭ রানে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় বার্বাডোজ।

জবাবে ১৪২ রানের টার্গেটে নেমে বার্বাডোজ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১১৭ রানে অলআউট হয়ে ২৪ রানে ম্যাচ হারে দলটি। সর্বোচ্চ ২৫ রান করতে পারেন কলিন ইনগ্রাম।

ওয়ালশ সর্বোচ্চ ৪ উইকেট নেন। হ্যারি গার্নি নেন ৩টি উইকেট। সাকিব ৪ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট ঝুলিতে জমাতে পেরেছেন। তবে ইনিংসের শুরুতেই বল হাতে নিয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে দলকে জয়ের আত্মবিশ্বাস গড়ে দেন!

ট্যাগ: বার্বাডোজলিড স্পোর্টসসাকিবসিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলে গেলেন ‘শোলে’র কালিয়া

পরবর্তী

পাঁচ গোলে জিতে তিনে লেস্টার

পরবর্তী

পাঁচ গোলে জিতে তিনে লেস্টার

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, গুলিবিদ্ধ ৩

সর্বশেষ

তিন ভবনের উদ্বোধন, বিইউপির ১৪ দলকে পুরস্কৃত করলেন সেনাপ্রধান

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT