চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ‘মন্ত্রে’ কাজ হলো না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

সাকিব শুক্রবার সংবাদ সম্মেলনে এসে ওই কথাটা বারবার বলে গেছেন। তার মতে, শেষ দিনের প্রথম ঘণ্টা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। যা সামাল দিতে হবে তামিম-সৌম্যকে। ‘যতক্ষণ পারো ব্যাট করো,’ এই মন্ত্র কানে দিয়ে টপঅর্ডার ব্যাটসম্যানদের মাঠে পাঠানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু তাতে কাজ হলো না। দিনের দ্বিতীয় বলেই ফিরে গেছেন সৌম্য সরকার (৫৩)।

চতুর্থদিন খেলা শেষ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের রান ছিল ৬৭। শেষদিন কোনো রান যোগ না করেই ফিরতে হয়েছে সৌম্যকে। গুনারত্নের প্রথম বলেই ভড়কে গিয়েছিলেন তিনি। সেবার কোনোমতে বেঁচে যান। কিন্তু পরের বলে আর রক্ষা পাননি। সামনের পায়ে ডিফেন্স করেছিলেন। বল আউটসুইং করে ব্যাটের কানা নিয়ে উইকেটের পেছনে চলে যায়।

সামনে এখন কঠিন পথ। পাড়ি দিতে দৃঢ়তার পরিচয় দিতে হবে অন্যদের। কাজে লাগাতে হবে সাকিবের ওই ‘মন্ত্র’। গলে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার ইতিহাসটি সর্বোচ্চ ৯৯ রানের। শুধু তাই নয়; শেষ ইনিংসে এই মাঠে কোন দল এখন পর্যন্ত ৩০০’র বেশি রানই করতে পারেনি। এমন পরিসংখ্যান মাথায় রেখে বাংলাদেশ কত পথ পাড়ি দিতে পারবে সেটাই দেখার বিষয়।

Banglabid

এই টেস্ট জিতে গেলে বাংলাদেশ ইতিহাস গড়ে ফেলবে। টেস্টে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়া করে জেতার নজির নেই।

চতুর্থদিন পর্যন্ত উইকেট খুব একটা খারাপ আচরণ করেনি। লঙ্কান ব্যাটসম্যানরা অনায়াসে ব্যাট চালিয়েছেন। উপুল থারাঙ্গা সেঞ্চুরি তুলে স্বাগতিকদের কাজটা সহজ করে দেন। ৬ উইকেট হারিয়ে ২৭৪ পর্যন্ত যাওয়ার পর ইনিংস ঘোষণা করে দলটি। প্রথম ইনিংসে এগিয়ে থাকা ১৮২ রান মিলে তাতে লিডটা সাড়ে চারশো পেরিয়ে যায় স্বাগতিকদের।

বাংলাদেশ প্রথম ইনিংসে দারুণ শুরু করেছিল। সৌম্য-তামিম ১১৮ রানের জুটি গড়েছিলেন। এরপরই মূলত শুরু হয় ভাঙন। মিডলঅর্ডারে মুশফিক ৮৫ আর মিরাজ ৪১ রান করে পরিস্থিতি সামাল দেন। সৌম্য ওই ইনিংসে করেছিলেন ৭১। তামিম ৫৭। সৌম্য দ্বিতীয় ইনিংসে এসেও অর্ধশতকের দেখা পান। ৪৭ বল খেলে শুক্রবার ৫৩ রানে অপরাজিত ছিলেন। ওই সময়ে তামিম ৪৪ বল খেলে মাত্র ১৩ রান করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেরিন সেনাদের নগ্ন ছবি: তদন্ত করবে পেন্টাগন

পরবর্তী

কুষ্টিয়ায় বাস উল্টে নিহত ২

পরবর্তী

কুষ্টিয়ায় বাস উল্টে নিহত ২

ভারতের ৫ প্রদেশের নির্বাচনের ফল আজ

সর্বশেষ

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

ইনফান্তিনোয় আস্থা নেই, বিকল্প খুঁজছে ডেনমার্ক

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT