চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের সিরিজ হারের ক্ষত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ণ ০৫, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে লড়াই করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও শুরুতে লড়াইয়ের আভাস দিলেন বোলাররা। তবে এদিনও হার এড়ানো গেল না আফগানিস্তান ব্যাটসম্যানদের দাপটে। ৬ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টি সিরিজ বগলদাবা করল তারা।

প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল হেরেছিল ৪৫ রানে। বৃহস্পতিবার একই মাঠে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াইয়ে নামতে হবে সাকিব-তামিমদের।

টাইগার ব্যাটসম্যানরা এনে দিতে পারেননি লড়াকু পুঁজি। ১৩৪ রান নিয়ে ম্যাচ জিততে বোলারদের করতে হতো অসাধারণ কিছু। নাজমুল ইসলাম অপু নিজের প্রথম দুই ওভার মেডেন নিয়ে আশা জাগান আফগানদের চেপে ধরার। অপর প্রান্ত থেকে নির্বিষ থাকলেন দলের সেরা বোলার সাকিব আল হাসান। খরুচেও থাকলেন অধিনায়ক। ৪ ওভারে দিলেন ৩৭ রান। পেলেন না কোনো উইকেট।

শেষের দিকে ধুন্ধুমার ব্যাটিং করে ৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়ে আফগানিস্তান।

সামিউল্লাহ সেনওয়ারি ৪১ বলে ৪৯ করে আউট হওয়ার পর ম্যাচে ফেরার আশা জাগলেও মোহাম্মদ নবীর ১৫ বলে ৩১ রানের ঝোড়ো ব্যাটিংয়ে রয়ে যায় এক ওভারেও বেশি।

শুরুর ১০ ওভার আফগানদের রানের চাকা আটকে রেখেছিল বাংলাদেশ। তারা করতে পারে এক উইকেট হারিয়ে ৫৬ রান। একই সময়ে সাকিবদের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ৭৫।

আফগান ইনিংসের প্রথম সাফল্যটি পান আবুল হাসান রাজুর জায়গায় একাদশে ফেরা আবু হায়দার রনি। এ বাঁহাতি পেসার ফেরান ভয়ঙ্কর হতে থাকা মোহাম্মদ শাহজাদকে।

এলবিডব্লিউ হওয়ার আগে এই ডানহাতি করেন ১৮ বলে ২৪ রান। চারটি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসটি থামে দলীয় ৩৮ রানে। তবে পরের ব্যাটসম্যানরা হাল ধরে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

মোসাদ্দেক হোসেন সৈকত দুটি, রুবেল হোসেন ও আবু হায়দার নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৪ রান তোলে বাংলাদেশ। তামিম ইকবাল ৪৩ ও মুশফিকুর রহিমের ২২ ছাড়া বলার মতো সংগ্রহ কেবল পেসার আবু হায়দার রনির ২১, ২ ছয় ও এক চারে ১৪ বলের অপরাজিত ইনিংস তার।

শুরুতেই লিটনকে হারায় বাংলাদেশ। পরে সাব্বিরের উইকেট হারালেও রানের গতি সচল রাখেন তামিম-মুশফিক। একসময় বড় সংগ্রহেরই আভাস মিলছিল। রশিদ ঝড়ে যা এলোমেলো।

তামিমের সঙ্গে ওপেন করতে আসেন লিটন। বেশিক্ষণ টেকেননি। দ্বিতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন। শাপুর জাদরানের বলে হুক করতে যেয়ে। এক রানের মাথায় বাউন্ডারির কাছে রশিদের ক্যাচ হন তিনি।

ক্রিজে এসে দেখেশুনে পথ চলতে থাকেন সাব্বির। তিন চারে ভালো কিছুর আভাস দিচ্ছিলেন। কিন্তু ৯ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। নবীর বলে সেনওয়ারির তালুবন্দী হন।

এরপরই সম্ভাবনা জাগানো এক জুটি। সেটিও অবশ্য ফিফটি পেরোয়নি। তামিমের সঙ্গে ৪৫ রান যোগ করে ফেরেন মুশফিক। নবীর বলে স্টাম্পড হন ১৮ বলে ২২ করে, ইনিংসে একটি করে ছয়-চারের মার।

বিশাল ছক্কায় শুরু করা মাহমুদউল্লাহ ফেরেন ৮ বলে ১৪ রানে। মেরেছেন একটি করা চার-ছক্কা। জানাতের স্লোয়ার বুঝতে না পেরে বোল্ড হন।

তামিম তখনও ছিলেন। দরকার ছিল সঙ্গীর। তবে তাকে রেখে দ্রুতই ফিরে যান অধিনায়ক সাকিব। ৭ বলে ৩ করে রশিদের বলে নাজিবুল্লাহকে ক্যাচ দেন। রশিদ ১৬তম ওভারে আরও বড় সর্বনাশ করেন। ফেরান তামিম ও মোসাদ্দেককে।

পাঁচ চারে ৪৮ বলে ৪৩ করা তামিম বোল্ড হন। আর মুখোমুখি প্রথম বলেই এলবি মোসাদ্দেক। রানের খাতাই খুলতে পারেননি এ ডানহাতি। শেষ স্বীকৃত ব্যাটসম্যান সৌম্যর অবদান সেখানে ৯ বলে ৩। হন্তারক সেই রশিদই।

আফগান লেগস্পিনার ৪ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা। মোহাম্মদ নবী সমান ওভারে দুই উইকেট নিতে দিয়েছেন কেবল ১৯ রান। আরেক স্পিনার মুজিব উর রহমান কোনো উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেছেন ১৫ রান। করিম জানাত সমান ওভারে এক উইকেট নিতে দিয়েছেন ৪০।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আর্জেন্টিনা সবসময়ই বিশ্বকাপের ফেভারিট’

পরবর্তী

মধ্যরাতে কণ্ঠশিল্পী আসিফ গ্রেপ্তার

পরবর্তী
আসিফ আকবর

মধ্যরাতে কণ্ঠশিল্পী আসিফ গ্রেপ্তার

ছবি; ইন্টারনেট

ইতিকাফ ও তার ফজিলত

সর্বশেষ

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT