চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় প্রথমবার তিনশ পেরলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, সাউথ আফ্রিকা ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশের শুরুটা হল দারুণ। সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের দল তুলেছে ৭ উইকেটে ৩১৪ রান। এই ভেন্যুতে এরবেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে একবারই।

সেঞ্চুরিয়নে শুরুর ব্যাটিং দেখে মনেই হয়নি এত বড় সংগ্রহ পাবে বাংলাদেশ! লিটন দাস ও তামিম শুরুতে সাবধানে ব্যাটিং চালিয়ে জুটি বড় করেন। দলীয় ৫০ রান আসতে চলে যায় ১৬ ওভার। পরে অবশ্য পুষিয়ে দেন তারা। ২১.৫ ওভারে আসে ১০০ রান।

৬৭ বলে ৪১ রান করে তামিম আউট হন। ভাঙে ৯৫ রানের ওপেনিং জুটি। ফিফটি ছুঁয়ে দলীয় শতক পূর্ণ করে সাজঘরে ফেরেন লিটন। খেলেন ৬৭ বল।

Banglabid

মুশফিকুর রহিম বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ১২ বলে ৯ রান করে ফেরেন। ৭ ওভারের মধ্যে ৩ উইকেট হারালেও সাকিব আল হাসান ও ইয়াসির আলী রাব্বি দারুণ এক জুটি গড়ে বড় সংগ্রহের ভিত এনে দেন। ৮১ বলে তাদের ১১৫ রানের জুটি বদলে দেয় বাংলাদেশ ইনিংসের চেহারা।

৬৪ বলে সাত চার ও তিন ছয়ে ৭৭ রান করে আউট হন সাকিব। দুই বল পর ফিরে যান ইয়াসিরও। তরুণ ৪৪ বলে করে যান ৫০ রান।

মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ বলে ২৫ ও আফিফ হোসেন ধ্রুব ১৩ বলে ২৭ রান করেন। মেহেদী হাসান মিরাজ ১৩ বলে ১৯ ও তাসকিন আহমেদ ৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

Reneta

সাউথ আফ্রিকার মাটিতে এটিই সবচেয়ে বড় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ২৭২।

কেশভ মহারাজ ও মার্কো জানসেন দুটি করে উইকেট নেন। আন্দিলে ফেলুকোয়ও, লুনগি এনগিডি ও কাগিসো রাবাদা নেন একটি করে উইকেট।

সাউথ আফ্রিকায় কোনো সংস্করণেই জয় নেই বাংলাদেশের। এবার আশা জাগিয়েছেন ব্যাটাররা। এনে দিয়েছেন লড়াকু পুঁজি। বাকি কাজটা বোলারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরতামিমবাংলাদেশলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপার শেষ আটে ফ্রাঙ্কফুর্টের সামনে বার্সা

পরবর্তী

হায়েনার দল যেন দেশের অর্জন কেড়ে নিতে না পারে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হায়েনার দল যেন দেশের অর্জন কেড়ে নিতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটাররা সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের পেস তোপে কাঁপছে সাউথ আফ্রিকা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT