চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ওপর হামলাকারী যেই হোক ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন: সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলাকারী যারাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হন। নিন্দনীয় এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে সাংবাদিকসহ সাধারণ নাগরিকরা। দাবী উঠেছে, হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার। এরই মধ্যে হামলা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় বসুন্ধরা আফতাবনগর ও শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন ছাত্র রিমান্ডে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২ দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের।

তবে তাদের দেয়া অন্তত ৪১ সন্দেহভাজন নাশকতাকারীর নাম পরিচয় জেনেছে পুলিশ। এদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা। বাড্ডা ভাটারা ও শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় আন্দোলনরত ছাত্ররা ছাড়াও প্রায় ৭শ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও আগুন দেয়াসহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
বিস্তারিত ভিডিও রিপোর্টে:

ট্যাগ: লিড নিউজশিক্ষার্থীদের আন্দোলনসাংবাদিকের উপর হামলাস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহিদুল আলমের নীচে অন্ধকার

পরবর্তী

সাংবাদিকদের ওপর হামলাকারীরা গ্রেপ্তার হবে কবে?

পরবর্তী

সাংবাদিকদের ওপর হামলাকারীরা গ্রেপ্তার হবে কবে?

বাংলাদেশের সবাই স্ট্রাইকার!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT