চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বশেষ র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
ঢাকা

লন্ডনভিত্তিক কিউএস র‌্যাংকিংয়ের সর্বশেষ জরিপে এশিয়ার দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১২৭ নম্বরে। আর সারাবিশ্বের ৮০১ থেকে এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের সিঙ্গাড়া-সমুচা নিয়ে এক বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ এ অবস্থানের কথা উঠে এসেছে।

এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকতে না পারলেও দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান খুব একটা খারাপ না বলে গবেষকরা মনে করছেন।

Banglabid

তবে, তারা মনে করিয়ে দিয়েছেন, প্রায় শতবর্ষ বয়সী বিশ্ববিদ্যালয়টি গবেষণা কার্যক্রম আরো জোরালো করে র‌্যাংকিং অনেক উপরে নিয়ে যেতে পারে।

কিউএসের যে র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার দেশগুলোর মধ্যে ১২৭ নম্বরে, সেখানে দেশের সবচেয়ে মেধাবীদের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আছে ১৭৫ নম্বরে।

মূলত মাস্টার্স শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ার পাশাপাশি এমফিল-পিএইচডির সংখ্যা কম হওয়ার কারণে বুয়েট অনেক পেছনে পড়ে গেছে বলে গবেষকরা মনে করেন।

Reneta

তারা বলেন, বুয়েট থেকে পাস করা গ্র্যাজুয়েটরা পিএইচডি তো বটেই, অনেকে মাস্টার্সও করেন বিদেশে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট ছাড়া কিউএস র‌্যাংকিংয়ে এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে আছে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইনিভার্সিটি। এছাড়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ৪৫১ থেকে ৫০০’র মধ্যে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাঢাকা বিশ্ববিদ্যালয়সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গানে গানে রসিক শাকিবের মন বাঁধছেন নুসরাত ফারিয়া

পরবর্তী

সময় হলে সংসদে দেখবেন: সুলতান মনসুর

পরবর্তী

সময় হলে সংসদে দেখবেন: সুলতান মনসুর

আয়ের দিক থেকে কে এগিয়ে, কঙ্গনা নাকি নওয়াজ?

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT