চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকার কার কাছে মাথা নত করছে?’

রোকসানা আমিন রোকসানা আমিন
৭:৫৮ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন,
বাংলাদেশে নারীদের অনেক অগ্রগতি হলেও তারা এখন যেকোনো সময়ের চেয়ে
নিরাপত্তাহীন। বর্ষবরণের অনুষ্ঠানের সময়সীমা বেঁধে দিয়ে সরকার কাদের
এজেন্ডা বাস্তবায়ন করছে বা কাদের কাছে মাথা নত করছে এই প্রশ্নও রেখেছেন
তিনি।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এমন মন্তব্য করেন তিনি।

এবারের আয়োজনের মূল শ্লোগান সম্পদ সম্পত্তিতে সমান অধিকার, নারীর ক্ষমতায়ন ও স্থিতিশীল উন্নয়নের পূর্বশর্ত। নারীর প্রতি সহিংসতার এমন সময়ে নারীর অগ্রগতির বিষয়টি কোন পর্যায়ে সেই বিষয়টি তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান।

Banglabid

তিনি বলেন, মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই পহেলা বৈশাখে পাঁচটার মধ্যে অনুষ্ঠান শেষ করে ফেলার কথা বলা হয়। আজ নিরাপত্তার কথা বলে অনুষ্ঠানটার সময়ই কমিয়ে দিয়েছেন, ভবিষ্যতে যে নিরাপত্তার কথা বলে মেয়েদের গৃহকোণে বন্দী থাকতে বলবে না তার নিশ্চয়তা কি? আমরা তাদের কাছে মাথা নত করছি যারা নারীকে এমন অবস্থানে দেখতে চায় না। তাই প্রকারান্তরে তারাই এক পা সামনে চলে আসছে।

চলতি মাসে ৪৬ বছর অতিক্রম করলো বাংলাদেশ মহিলা পরিষদ। বৈষম্যহীন সমাজ ও নারী সমতার অধিকার প্রতিষ্ঠায় ১৯৭০ সালের ৪ এপ্রিল কবি সুফিয়া কামালের নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশ মহিলা পরিষদ।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, সেই সাফল্যকে আমাদের ধরে রাখতে হবে। এই সাফল্যকে স্থায়ী করতে কোন কোন জায়গায় দাগ আছে, কোন কোন জায়গায় গর্ত আছে সেগুলো পূরণ করতে হবে। সেগুলো আমাদের নিরাপদ করতে হবে।

Reneta

প্রতিবছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে ২০০৭ সাল থেকে সম্মাননা জানিয়ে আসছে মহিলা পরিষদ। এবার ৩০জন নারীকে জানানো হলো সম্মাননা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক আনিসুজ্জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT