চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমকামিতার বৈধতা, ভারতীয় তারকাদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

সমকামিতা অপরাধ নয়। এমন রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। যে রায়কে ‘ঐতিহাসিক রায়’ বলছেন সেদেশের বিশাল শিক্ষিত একটি জনগোষ্ঠি। সুপ্রিম কোর্টের এমন রায়ে ভারতজুড়ে রীতিমত তোলপাড়। সবার মত এই রায়কে স্বাগত জানিয়েছে বলিউডের তারকা অভিনেতা, নির্মাতাসহ অন্যান্য কলাকুশলীরাও।

৩৭৭ ধারা অনুযায়ি সমকামিতাকে ‘অপ্রাকৃত অপরাধ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। ভারত সরকারও সমকামিতার বৈধতা দিতে অনিচ্ছুক ছিলো। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এমন রায়ে ভারতজুড়ে আনন্দের বন্যায় ভাসেন সমকামিতার পক্ষের অংশের মানুষেরা। তাদের এই বিজয়ে গলা মিলিয়েছে বলিউড।

সমকামিতাকে বৈধতার রায়ে সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন করণ যোহর, সোনম কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, স্বরা ভাস্কর এবং আয়ুষ্মানের মতো তারকারা।

Banglabid

করণ যোহর টুইটে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই রায় ঐতিহাসিক। এই রায়ের মাধ্যমে মানবতা নতুন অর্থ পেল, সাম্য ফিরে এল। আমি গর্বিত।

সমকামিতাকে বৈধতার রায়ে নিজের দেশ নিয়ে গর্ব করে অভিনেত্রী সোনম কাপুর লিখেন, এটাই ভারতের প্রকৃত রূপ, যে ভারতে আমি বাস করতে চাই। যেখানে মানুষে মানুষে কোনো ঘৃণা নেই, অসহিষ্ণুতা নেই। এই ভারতকেই আমি ভালোবাসি।

এদিকে সমকামিতা বৈধতার রায়ে বলিউডের মতো উচ্ছ্বসিত টলিউডও। এমন রায়কে স্বাগত জানিয়েছেন পশ্চিম বঙ্গের তারকা নির্মাতা, অভিনেতা ও সিনেমা ইন্ডাস্ট্রির অন্যান্যরা।

Reneta

সমকামিতার রায়ে অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী জানান, কখনোই সমকাম বিরোধী ছিলাম না। আর এরকম একটা রায়কে সব সময় সাধুবাদ জানাই। এটা ভেবে ভালো লাগছে যে আমার সমকামী বন্ধুরা আজ থেকে প্রকাশ্যে স্বীকৃত হবেন।

এই রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, অবশেষে একটি লিগাল স্বীকৃতি আসল। সমাজকে কিন্তু মানুষ বানায়। কেউ কিন্তু কাউকে বলতে পারে না যে এই ভাবে বাঁচতে হবে, কী সেই ভাবে বাঁচতে হবে। প্রথম প্রথম অনেক কিছুই মেনে নিতে অসুবিধা হয়।

সমকামিতা বৈধতার রায়ে ভারত ‘সাবালক’ হল বলে দাবী নির্মাতা ও অভিনেতা অরিন্দম শীলের। তিনি বলেন, ২০১৮ সালে ভারত অন্তত পক্ষে একটু সাবালক হল বলে তো মনে হয়। পৃথিবীর অন্য দেশের তুলনায় আমরা হয়তো একটু পিছিয়ে ছিলাম। তবে এই রায়ে বোধহয় একটা পরিবর্তন ঘটল আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থার। আমরা চলচ্চিত্রকে অনেক আগেই উদার করে তুলেছি, এবার আশা করব সমাজেরও পরিবর্তন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরকরণ যোহরটলিউডবরুণ ধাওয়ানবলিউডলিড বিনোদনসমকামিতাসোনম কাপুরস্বরা ভাস্কর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি ঘুরতে খুব পছন্দ করি: জান্নাতুল পিয়া

পরবর্তী

সেরেনার বিপক্ষে ওসাকার ফাইনাল পরীক্ষা

পরবর্তী

সেরেনার বিপক্ষে ওসাকার ফাইনাল পরীক্ষা

পাঁচবছর পর অভিনয়ে ফিরছেন নাফিজা জাহান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT