চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধেই বাংলাদেশের অবস্থান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সৌদি পররাষ্ট্র মন্ত্রী আবেদল আল জুবের দেখা করতে এলে বাংলাদেশের এ অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী।

সন্ত্রাসবাদের বিষয়ে তার সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ সহায়তা করবে।

Banglabid

তিনি বলেন, কিছু মানুষ ধর্মের নামে যেসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তারে ফলে শান্তির ধর্ম ইসলামের দুর্নাম হচ্ছে।

প্রধানমন্ত্রী বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের কথা তুলে ধরে বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষাও অন্তর্ভূক্ত করা হয়েছে।

বৈঠকে সন্ত্রাসবাদ ছাড়াও সৌদিপ্রবাসী বাংলাদেশী শ্রমিক, বিনিয়োগ এবং দুই দেশের সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র নিয়েও কথা হয়েছে। প্রধানমন্ত্রী সৌদি আরব প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের নিয়মিত করার জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান। শ্রমিকদের আরো দক্ষ করে বিদেশের পাঠানোর লক্ষ্যে দেশে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Reneta

এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। দুই দেশের সহযোগিতাকে আরো এগিয়ে নিতে হবে। ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র বের করতে হবে।  বাংলাদেশে সৌদি আরবের আরো বিনিয়োগ দেখারও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

দেশকে উন্নত সম্মৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। দুই দেশের উচ্চ পর্যায়ের নেতাদের দ্বি-পাক্ষিক সফরের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সৌদি পররাষ্ট্র মন্ত্রী আবেদল আল জুবের বলেন, তারাও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে হবে। তা না করা গেলে এক জায়গা থেকে অন্যত্র ছড়াতে থাকবে।

সন্ত্রাসবাদ দমনের সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও সম্পৃক্ত করার প্রয়োজনীতা তুলে ধরেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম শান্তি, ক্ষমা ও ভালবাসার শিক্ষা দেয়। অথচ সন্ত্রাসবাদীর ইসলামের এ মূলবোধগুলোকে ধ্বংস করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কথাও বৈঠকে তিনি তুলে ধরেন।

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতে পারস্পরিক স্বার্থের বিষয়গুলিতে সহযোগিতা আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে যে সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব তার অন্যতম সদস্য বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পরবর্তী

সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পরবর্তী

স্কটল্যান্ডকে হারালো আফগানিস্তান

স্কটল্যান্ডকে হারালো আফগানিস্তান

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT