চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার দায় দেখছেন তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো বিভাগেই সহজাত খেলাটা খেলতে পারছে না বাংলাদেশ। জয় তো দূরের কথা; মাঠে লড়াই করতে যে মনোভাব থাকা দরকার তাও অনুপস্থিত তামিম ইকবালের দলের মাঝে। হেসেখেলে এক ম্যাচ আগেই সিরিজ জিতে (২-০) নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের চোখ এখন হোয়াইটওয়াশে আর বাংলাদেশের সে লজ্জা এড়ানোর।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থার পেছনে কী কারণ সেটি নির্দিষ্ট করার প্রয়োজন পড়ছে না। প্রথম দুই ম্যাচে বাজে ব্যাটিং, নির্বিষ বোলিং আর দুর্বল ফিল্ডিংয়ের যে মহড়া দেখা গেছে তাতে দলের সব দুর্বল  দিকই দিনের আলোর মতো পরিষ্কার। এই সিরিজে অধিনায়কের দায়িত্বে থাকা তামিমের কন্ঠে শোনা গেল একই আপ্তবাক্য।

বুধবার প্রেমাদায় শেষ ম্যাচ জিতে ব্যবধান কমিয়ে দেশে ফিরতে হলে কী করতে হবে ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন সেটিও, ‘যদি দেখেন আগের দুইটা ম্যাচে তিন বিভাগেই কোনো কোনো জায়গায় আমরা ভুল করেছি। হয়তবা ব্যাটিংয়ে যেমন শুরু আমরা আশা করি সেটি পাইনি। যেরকম নিয়ন্ত্রিত বোলিং আশা করি তা হয়নি। ফিল্ডিংয়েও একই, আমরা যে মান ধরে রাখতে চাই সেটি হয়নি এই দুইটা ম্যাচে। একটা ইউনিট বা দিক নিয়ে বলতে পারব না যার কারণে হেরেছি। যা হয়েছে প্রথম দুই ম্যাচে তাতে আমার মনে হয় সবার দায় আছে। ব্যাটিং, বোলিং দুই বিভাগকে ঘুরে দাঁড়াতে হবে যদি শেষ ম্যাচে ভাল কিছু পেতে চাই।’

Banglabid

‘এই সিরিজ আমরা হেরে গেছি। শেষটায আমরা নিজেদেরকে যদি একটু প্রমাণ করতে পারি, ভাল ক্রিকেট খেলে যদি জিততে পারি তাহলে অন্তত… নিজেদের সন্তুষ্টির জন্য হলেও গুরুত্বপূর্ণ ম্যাচটা। দেশের অনেক মানুষ প্রত্যাশায় আছে আমাদের জয় দেখার সেদিক থেকেও।’-বলেন তামিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি আমদানিতে দেশের স্বার্থ ও শ্রমিক অধিকার রক্ষার আহ্বান

আগস্ট ১৬, ২০২৬

বাস উল্টে পড়লো শিক্ষার্থীদের ওপরে, স্কুলছাত্রী নিহত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT