চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে মচমচে সবজি কাটলেট

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১০:১৯ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
সবজি কাটলেট

বাচ্চারা সবজি খেতে চায় না। আবার অনেক সময় বড়রাও বাচ্চাদের মতো টাল-বাহানা করে সবজি এড়ানোর জন্য। সবজি খাওয়ার দারুণ একটি উপায় হলো সবজি কাটলেট তৈরি করা। যারা সবজি অপছন্দ করেন, তারাও মজাদার এই কাটলেট দেখে লোভ সামলাতে পারবেন না। জেনে নিন মজাদার এই কাটলেট তৈরির সহজ রেসিপিটি।

উপকরণ
পাঁচমিশালি সবজি ২ কাপ (আলু, গাজর, মটরশুটি, পেঁপে, মিষ্টি কুমড়া, কাঁচ কলা, বরবটি ইত্যাদি)
ডিম ২ টি
গোল মরিচ গুঁড়া ২ চা চামচ
কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ
পিঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ
গরম মশলা গুঁড়া ১ চা চামচ
কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
বিস্কিটের গুঁড়া
লবণ
তেল

প্রস্তুত প্রণালী

  • সবজিগুলো সামান্য আদা, রসুন, লবণ ও হলুদ দিয়ে অল্প পানিতে সিদ্ধ করে নিন। পানি হাঁড়িতেই শুকিয়ে ফেলুন। এতে সবজির গুণ ঠিক থাকবে।
  • সিদ্ধ হয়ে ঠাণ্ডা হয়ে গেলে ভালো করে চটকে নিন।
  • সবজির সাথে দুটি ডিমের কুসুম এবং বিস্কিটের গুড়া ছাড়া অন্য সব মশলা মিশিয়ে নিন।
  • হাতের তালুতে চেপে কাটলেটের পছন্দমতো আকৃতি দিন। আধা ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
  • ফ্রিজ থেকে বের করে ডিমের সাদা অংশে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিন। ফ্রিজে আরও ১০ মিনিট রাখুন।
  • ফ্রাইপ্যানে তেল গরম করে অল্প আঁচে সোনালি রং করে ভেজে নিন।
  • সস দিয়ে পরিবেশন করুন সুস্বাদু সবজি কাটলেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেসিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT