চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে মাশরাফী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:৪৭ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফী বিন মর্তুজা. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্ডিশন বিচারে সফরকারী দলের জন্য কঠিন জায়গা সাউথ আফ্রিকা। সেখানে আগামী সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সফরে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি। ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখছেন প্রোটিয়াদের মাটিতেই।

মাশরাফী ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার পর থেকে দেশ ও দেশের বাইরে একের পর এক সাফল্য দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাফল্যের এই ধারা সাউথ আফ্রিকায়ও ধরে রাখতে চায় টাইগাররা। চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত আলাপচারিতায় টাইগার অধিনায়ক বললেন, সেই কাজটা খুবই কঠিন।

মাশরাফীর মতে, ‘সম্ভবত সবচাইতে চ্যালেঞ্জিং ট্যুর হতে যাচ্ছে এটাই। টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি- সব ফরম্যাটেই। সাউথ আফ্রিকা একমাত্র জায়গা যেখানে বিশ্বের সেরা সেরা দলেরও ভাল করা কঠিন। অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড সবার কঠিন সময় যায় সেখানে। কারণ প্রোটিয়ারা যখন ব্যাটিং করে, উইকেট খুব ভাল বুঝতে পারে। বোলাররা যখন করে, তারাও পারে। ঘরের মাঠের সুবিধা আফ্রিকার চেয়ে কেউ ভাল নিয়ে পারে না! এমনকি ভারতও পারে না। অনেক চ্যালেঞ্জিং সিরিজ হবে সেখানে।’

Banglabid

কঠিন কন্ডিশনে গিয়ে যদি কিছুটা ভাল করা যায় সেটি বাংলাদেশের ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন মাশরাফী, ‘আমি মনে করি এটাও আমাদের জন্য ভাল। আমরা যদি সাউথ আফ্রিকায় মোটামুটি ভালও করে আসতে পারি, সেটা আমাদের আরেক ধাপ উপরে তুলে নেবে। ওখানে ভাল করতে পারা মানে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস আসবে যে, পৃথিবীর যেকোনো জায়গায় গিয়েই পার্থক্য গড়তে পারব।’

সামনের কথা বলতে বলতে উঠে এল পেছনের প্রসঙ্গও। ২০১৪ সালের ডিসেম্বরে যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান মাশরাফী, সময়টাতে হারের বৃত্তে বন্দী মুশফিক-সাকিবরা। মাশরাফী অধিনায়ক হয়ে ফিরতেই দেখা গেল নতুন এক বাংলাদেশকে। ঘরের মাটিতে একের পর এক সিরিজ জয়। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেরা সাফল্য।

এত সাফল্য আসবে সেটি নাকি ভাবেননি মাশরাফী নিজেও। সেপথে ‘ম্যাচ বাই ম্যাচ’ ধরে খেলার চিন্তাটাই কাজে লেগেছে বলে জানালেন, ‘এগুলো ভেবে হয় না। তবে ক্যাপ্টেন্সি যখন পেয়েছি তখন প্রথমে একেকটা করে সিরিজ টার্গেট করেছি। তারপর একেকটা করে ম্যাচ। কোনও সিরিজে হয়ত তিনটা ম্যাচ ছিল, সবসময় ‘ম্যাচ বাই ম্যাচ’ খেলার চেষ্টা করেছি। যদি চিন্তা করতাম সামনে এতগুলো চ্যালেঞ্জ, তখন কাজটা কঠিন হত। আমি আসলে ছোট ছোট করে চিন্তা করেছি।’

Reneta

একটু একটু করে এগিয়ে গেলেও অধিনায়কত্ব পেয়ে দ্রুতই দলে ছড়িয়েছেন আক্রমণাত্মক খেলার মন্ত্র। যে মন্ত্রে দীক্ষিত হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন সিনিয়র-জুনিয়র ক্রিকেটাররা। মাশরাফীর ভাষায়, ‘আমর আসলে তখন এমনিতেও পারছিলাম না। তাই হারানোরও কিছু ছিল না। একটাই রাস্তা ছিল সামনে, আত্মবিশ্বাস নিয়ে উইকেটে গিয়ে শট খেলা। বোলাররা ডিফেন্স বোলিং না করে আক্রমণাত্মক বোলিং করা। আক্রমণাত্মক বলতে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই মন্ত্রটা অনেক সাহায্য করেছে।’

আক্রমণাত্মক খেলার মন্ত্রে কতটা বদলেছে ক্রিকেটারদের পারফরম্যান্সের ধরন? সেটি একজনের উদাহরণ টেনে বুঝিয়ে দিলেন মাশরাফী, ‘এখন খেলোয়াড়দের দেখেন, শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদের (মাহমুদউল্লাহ) ব্যাটিং দেখেন। চাপের সময়ও বোলারদের উপর অ্যাটাক করেছে, কাউন্টার অ্যাটাক দিয়েছে। খেলা দেখলেই বোঝা যায়। আমি কী বললাম সেটা বিষয় না। সবার নিজস্ব বিবেচনা থাকা উচিত। দেখলে বোঝা উচিত কে কতটা বদলেছে।’

দেখুন ভিডিওতে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অকাল মৃত্যুর কারণ এনার্জি ড্রিংক!

পরবর্তী

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অ্যাপল ম্যাকবুকে বিশেষ ছাড়

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অ্যাপল ম্যাকবুকে বিশেষ ছাড়

ছেলের সঙ্গে রান্নায় ব্যস্ত অক্ষয় কুমার

স্ত্রীর জন্য রান্না করছেন অক্ষয়

সর্বশেষ

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT