চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফলভাবে শেষ ন্যাশনাল ডোমেইন ও ওয়েব হোস্টিং সামিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

সফলভাবে শেষ হয়েছে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার এসোসিয়েশন (বিডিএইচপিএ) আয়োজিত ‘ন্যাশনাল ডোমেইন এন্ড ওয়েব হোস্টিং সামিট ২০১৯’।

শনিবার ঢাকার কারওয়ান বাজারস্থ ইউটিসি ভবনের পদ্মা-মেঘনা-যমুনা হলে দিন ব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসিস সভাপতি আলমাস কবির বলেন,  তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে তিনি ও তার সংগঠন বেসিস সর্বদা সচেষ্ট এবং এই খাতের উদ্যোক্তাদের সমস্যা নিরসনে বেসিস সবসময় কাজ করছে।

Banglabid

সামিটের আহ্বায়ক ইউসুফ আল আজাদ বিডিএইচপিএ এর জন্য সকলের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার এসোসিয়েশন (বিডিএইচপিএ) এর সভাপতি জনাব শাহাদাত হোসেন ভূইয়া।

সামিটে দিনব্যাপী ডোমেইন ও ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক যেমন সম্ভাবনা ও সমস্যা, বাজার, পেশা ইত্যাদি নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়।

Reneta

অন্যান্যদের মধ্যে এই আয়োজনে উপস্থিত ছিলেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের সিই্ও মোহাম্মদ মেহেদী হাসান, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তানভীর হাসান জোহা, থিম বাকেট প্রধান হাসিন হায়দার, টেকনোগ্রাম লিমিটেডের সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু, ইনোভেডিয়াসের হেড অব অপারেশন খান মোঃ নকীব, মার্কেট এভারের ফাউন্ডার আল-আমিন কবির, জুমশেপারের সিইও কাওসার আহমেদ, থিমএক্সপার্ট সিইও পারভেজ আখতার, উদ্যোক্তা পরামর্শক আমিনুল ইসলাম, র্যাং কপেনের ফাউন্ডার মাসুদুর রশীদ, এক্সনহোস্টের সিইও সালেহ আহমেদ, হোস্টমাইটের সিইও জোবায়ের আলম বিপুল, ওয়ালেটমিক্সের সিওও শাহীন মোঃ শিমুল হক, উত্তরা ইনফোটেকের সিইও সাইদুল ইসলাম, এড্রআইটি এসএসডির সিইও মোঃ মনিরুজ্জামান, জাদুকর আইটির ফাউন্ডার জাহিদ ইসলাম, ক্রিস্টাল আইটির সিইও মাহমুদুন্নবী মাসুদ। এছাড়া কানাডা ভিত্তিক ডোমেইন রেজিস্টার নেমসিলো থেকে নুর আলম মাসুদ এস্টোনিয়া থেকে এসে এই ইভেন্টে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানস্থলে প্রায় ৩০টি প্রতিষ্ঠান তাদের স্টলে তাদের পণ্য ও সেবা সামিটে আগতদের মাঝে তুলে ধরেন। সামিটের প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল দেশের প্রথম আইকান অনুমোদিত ডোমেইন রেজিস্টার rezistro.com। গোল্ড স্পন্সর হিসেবে ছিল স্পীডহোস্ট ও ওয়ালেটমিক্স, সিলভার স্পন্সর হিসেবে ছিল টেট্রাহোস্ট ও ইওয়াই হোস্ট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএলের মাঝপথেই ফিরে এলেন সাকিব

পরবর্তী

এফআর টাওয়ার ব্যবহার অযোগ্য, মালামাল সরিয়ে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান

পরবর্তী

এফআর টাওয়ার ব্যবহার অযোগ্য, মালামাল সরিয়ে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান

উবার নিয়ে ভয়ংকর তথ্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT