চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফটওয়্যারখাতকে ‘শিল্পে’ পরিণত করব: খন্দকার আবদুল হাফিজ

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৯:১১ অপরাহ্ণ ২০, জুন ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

দেশের সফটওয়্যার খাতের প্রধান সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে প্রচার- প্রচারণা চালাচ্ছে দু’টি প্যানেল।

তবে প্যানেলের বাইরে এসে আগামী ২৫ জুনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আইসফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী খন্দকার আবদুল হাফিজ।

বেসিস-এর কয়েকটি সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার প্রত্যয় নিয়ে আসন্ন নির্বাচনে একাই লড়ছেন তিনি।

Banglabid

কেনো প্যানেল রেখে স্বতন্ত্র প্রার্থী হলেন?
চ্যানেল আই অনলাইনের এমন প্রশ্নের উত্তরে হাফিজ বলেন, ‘সবাই দেশের সফটওয়্যার খাতের কল্যাণে কাজ করতেই নির্বাচনে অংশ নিচ্ছে। তবুও বৈরীতা এড়িয়ে সকল সদস্যের ভোটাধিকার নিশ্চিত করার সদিচ্ছা এবং দেশে আইটিখাতে দক্ষ জনশক্তি গড়ার স্বপ্ন নিয়ে স্বতন্ত্রভাবে প্রার্থীতা করছি।’

দেশে আইটি নির্ভর দক্ষ জনবল গড়ে তোলা গেলে প্রযুক্তিখাতে বিদেশমুখীতা কমবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের তরুণরা এখন প্রযুক্তি প্রাচুর্যের দখল নিতে প্রস্তুত। তরুণদের পরিশ্রমকে সঠিক দিকনির্দেশনা দেয়া গেলে দেশেই হতে পারে ‘সিলিকিন ভ্যালি। মেধায় আমাদের তরুণরা ভারত-যুক্তরাষ্ট্রের তুলনায় কম নয়।’

কথাকে কাজে রূপ দিতে বেসিস’র সাধারণ সদস্যদের জন্য ১১টি কর্ম পরিকল্পনা তুলে ধরেন হাফিজ। পরিকল্পনাগুলোর উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে তিনি বলেন, ‘অগ্রসরমান সফটওয়্যার খাতের বড় প্রতিবন্ধকতা হচ্ছে ব্যাংক ঋণের শর্ত। প্রচলিতভাবে ঋণ নিতে গেলে এখনো সম্পদ মর্টগেজ রাখতে হয়। অথচ এইখাতে আমাদের সম্পদ কিংবা মূলধন হচ্ছে আমাদের মেধা। তাছাড়া প্রতিমাসে ভাড়া বাড়ে এজন্য অনেক উদ্যোক্তা-সদস্যকে বিড়ম্বনায় পড়তে হয়। তাদের জন্য স্বল্পমূল্যে অফিস স্পেস বরাদ্দকে প্রাধান্য দিতে চাই। বেসিস সদস্যদের চমৎকার পরিবেশে কাজ করার বিষয়টিও নিশ্চিত হওয়া দরকার। বেসিস-এ আন্তর্জাতিক মানের সঙ্গে মানানসই একটি বিশেষায়িত জোনের খুব দরকার। সফটওয়্যার আউটসোর্সিং-এর লেনদেনগুলো সহজ করতে সদস্যদের বহুদিনের দাবি PayPal সুবিধা দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।’

Reneta

এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের সফটওয়্যারখাতে গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি।

সাম্প্রতিক রিজার্ভ হ্যাক এবং বাংলাদেশের আইটি সুরক্ষা নিয়ে কী ভাবেন?
চ্যানেল আই অনলাইনের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বড় বড় কাজে বিদেশমুখীতায় দেশে সফটওয়্যারখাত ঠিক শিল্পে পরিণত হচ্ছে না। দেশকে এর ফল ভোগ করতে হচ্ছে। মাত্র ২-৩ মাস প্রশিক্ষণ দিলেই সফটওয়্যার বিশেষজ্ঞ গড়ে ওঠে না। এটা হাতে-কলমে শেখার দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। এটা করতে হলে বিদেশী সফটওয়্যার কোম্পানিগুলোকে বাংলাদেশে কোম্পানি স্থাপনে উৎসাহিত করতে হবে। এতে করে দেশে দক্ষ জনবল তৈরি হবে।’

সরকার শুরু থেকেই তথ্য-প্রযুক্তিতে অগ্রাধিকার দিচ্ছে। এমন অনুকূল পরিবেশে বেসিস কিভাবে সরকারের সঙ্গে সমন্বয় করতে পারে?
চ্যানেল আই অনলাইন তা জানতে চাইলে হাফিজ বলেন, ‘প্রথম কাজ হবে দেশের সফটওয়্যার খাতে জড়িত প্রতিষ্ঠানগুলোর একটি ডাটাবেইজ বা তথ্যভাণ্ডার তৈরি করা। বেসিস-এর কোন সদস্য কোন বিষয়ে অভিজ্ঞ তার একটি তালিকা তৈরি করতে হবে। সরকারি উদ্যোগ এবং কাজে সকল সদস্যদের প্রাধান্য দেয়ার পাশাপাশি অন্যান্য এসোসিয়েশনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে এখাতের সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে।’

সফটওয়্যারখাতে খন্দকার আবদুল হাফিজ:
বাংলাদেশের তথ্য ব্যবস্থায় প্রযুক্তি ছোঁয়া লাগে ষাটের দশকে কম্পিউটার ব্যবহারের সূচনার মাধ্যমে এবং নব্বইয়ের দশকে তা ব্যাপকতা লাভ করে। নব্বই দশকের মধ্যভাগ থেকে এ দেশে তথ্য প্রযুক্তি পরিচিতি লাভ করতে শুরু করে। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে রপ্তানিযোগ্য সফটওয়্যার তৈরি ও উন্নয়ন এবং ১৯৯৭ সাল থেকে রপ্তানিযোগ্য মাল্টিমিডিয়া সিস্টেম উন্নয়নের কার্যক্রম শুরু হয়।

তথ্য-প্রযুক্তিখাতে খন্দকার আবদুল হাফিজের পদচারণার শুরুটাও সেই ১৯৯৭ সাল থেকে। এক পা দু’পা করে হাঁটতে শেখা বাংলাদেশের তথ্য-প্রযুক্তিখাতকে ক্রমশ পরিণত হতে দেখাদের একজন তিনি।

বর্তমানে ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠান আইসফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন হাফিজ। এর আগে কাজ করেছেন দেশী-বিদেশী কয়েকটি তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশী আইটি প্রতিষ্ঠান এবং ভারতের প্রযুক্তি নগরী ব্যাঙ্গালুরুর ইনফ্রা সিস্টেমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসিসবেসিস নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় জয়ে ঘুরে দাঁড়াল ভারত

পরবর্তী

জামিনে মুক্ত ‘হেমায়েত বাহিনী’ প্রধানকে কারাফটকেই গুলি করে হত্যা

পরবর্তী

জামিনে মুক্ত ‘হেমায়েত বাহিনী’ প্রধানকে কারাফটকেই গুলি করে হত্যা

‘ফারুকের পদত্যাগে বিসিবি আটকে থাকবে না’

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT