চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে মুক্ত ‘হেমায়েত বাহিনী’ প্রধানকে কারাফটকেই গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২০, জুন ২০১৬
বাংলাদেশ
A A

যশোরে দুর্বৃত্তদের গুলিতে হেমায়েত বাহিনী প্রধান হেমায়েত হোসেন নিহত হয়েছে। সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হলে কারা ফটকের সামনেই ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জামিনে মুক্ত হয়ে সোমবার সন্ধ্যায় কারাগার থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই হামলার শিকার হন হেমায়েত।

কারা ফটকের সামনে চায়ের দোকানে বসে থাকার সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার মাথার ডান পাশে এবং আরেকটি গুলি পায়ে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Banglabid

পুলিশ হেমায়েতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ১৯ এপ্রিল তাকে বিস্ফোরকসহ পাঁচটি মামলায় যশোর কোতোয়ালি থানার পুলিশ আটক করে।

যশোরের সহকারি পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোটর সাইকেল আমরা উদ্ধার করেছি। মোটর সাইকেলটিতে কোন নাম্বার প্লেট নেই। আমাদের অভিযান শুরু হয়ে গেছে অলরেডি। আশা করি দ্রুততম সময়ের মধ্যেই আমরা দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

Reneta

যশোর শহরতলীর মণ্ডলগতি এলাকার জিন্নাহ ওরফে টেনা কসাইয়ের ছেলে হেমায়েত তার বাহিনী গড়ে তুলেছেন এই এলাকাতেই। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হত্যাহেমায়েত বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সফটওয়্যারখাতকে ‘শিল্পে’ পরিণত করব: খন্দকার আবদুল হাফিজ

পরবর্তী

‘ফারুকের পদত্যাগে বিসিবি আটকে থাকবে না’

পরবর্তী

‘ফারুকের পদত্যাগে বিসিবি আটকে থাকবে না’

শিমুলিয়া ফেরিঘাট ২৩টি ফেরি নিয়ে প্রস্তুত

সর্বশেষ

ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT