চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সন্তুষ্ট’ মনে ফিরে গেলো ইংল্যান্ডের নিরাপত্তা দল

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৫:৩৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

চারদিনের সফরে এসে ইংলিশ নিরাপত্তা দল ঘুরে দেখেছে মিরপুর, চট্টগ্রাম এবং ফতুল্লার তিনটি ভেন্যু। শেষ দিনে তিন সদস্যের সিকিউরিটি টিম কাজ শেষ করেছে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম দেখে। শনিবারই বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ডের পথে রওয়ানা দেয় সিকিউরিটি টিম।

তাদের নিয়ে ব্যস্ত চারটি দিন কাটানো ক্রিকেট বোর্ডের আশা- ভালো কিছুই হবে। নিরাপত্তা ব্যবস্থায় ইংল্যান্ড টিমটিকে সন্তুষ্ট বলেই মনে হয়েছে বলে জানান বিসিবির পরিচালক জালাল ইউনুস।

গতকাল চট্টগ্রামের দুই ক্রিকেট ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম.এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন রেগ ডিকাসনের নেতৃত্বে তিন সদস্যের ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা পর্যবেক্ষক দল।

Banglabid

সেসময় নিরাপত্তা ব্যবস্থায় তারা খুশী এবং সফরে আসবেন বলে আশা প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।

এর আগে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে বাংলাদেশের আতিথেয়তা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টির কথা জানান ইংল্যান্ড ক্রিকেট পরিচালনা বোর্ডের পরিচালক জন কার। তবে সফরের বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সিদ্ধান্ত নেবে বলেন জন কার।

সম্প্রতি গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়। তবে সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

Reneta

ইংল্যান্ডের আসতে আরও কমপক্ষে পাঁচ সপ্তাহ বাকি। টিম-বাংলাদেশের প্রস্তুতি চলছে। ইংলিশদের জন্য পুরো শক্তির দলই বরাদ্দ করতে চায় বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিন-সানির পরীক্ষা ৮ সেপ্টেম্বর

পরবর্তী

‘সন্তুষ্ট’ মনে ফিরে গেলো ইংল্যান্ডের নিরাপত্তা দল

পরবর্তী

আর একদিন পরেই ফিরছেন মোস্তাফিজ

আর একদিন পরেই ফিরছেন মোস্তাফিজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT