চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে দেয়া যায় না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

বাংলাদেশের ইতিহাস এক সময় বিকৃত করা হয়েছিল, কিন্তু সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনাসদরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: ৭ মার্চের জাতির পিতার যে ভাষণ শুনে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই ভাষণকে এক সময় আমাদের দেশে নিষিদ্ধ করা হয়। সেটি আর বাজাতে দেয়া হত না। কিন্তু জাতির পিতার সেই ভাষণ এখন আন্তর্জাতিক প্রামাণ্য দলিল। আজ সেই ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ। এটাকে এখন আর কেউ মুছে দিতে পারবে না। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না এটা প্রমাণিত।

মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: মুক্তিযুদ্ধের সময় অনেক বিদেশি আমাদের হয়ে কাজ করেছেন। আমরা তাদের সম্মানিত করেছি। ভারত আমাদের মিত্র শক্তি ছিলো। যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের সহায়তা করেছে সেইসব বিদেশিদের আমরা সম্মান জানিয়েছি।

যে মুক্তিযোদ্ধারা জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে মহান আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন; তারা কষ্টে থাকবেন তা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: প্রতিবেশি দেশ ভরতে মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি। প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি।

মুক্তিযুদ্ধকে প্রজন্মের পর প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করছি। আত্মকর্সংস্থানের জন্য তাদের ঋণের ব্যবস্থা করেছি। ওয়েবসাইট পরিমার্জনে কাজ চলছে। যেখানে মুক্তিযোদ্ধাদের সব তথ্য পাওয়া যাবে।

যাদের উত্তরাধিকাররা সুবিধা পাচ্ছেন না। তারা বিষয়টা জানালে তাদেরও সহায়তা করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাধা-বিপত্তি কাটিয়েই আসছে ‘লিডার’

পরবর্তী

উয়েফা নেশনস লিগ: শেষ চার ও অবনমন

পরবর্তী

উয়েফা নেশনস লিগ: শেষ চার ও অবনমন

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT